মিটু অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে বয়ান রেকর্ড, সলমন খানের কাছে বিশেষ আর্জি শার্লিন চোপড়ার

‌বলিউড অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়া মিটু-তে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই। আর সেই সুবাদেই তিনি মহিলা পুলিশের কাছে তাঁর রেকর্ডও বয়ান করিয়েছেন এবং বিগ বসের সঞ্চালক সলমন খানের কাছে বিশেষ অনুরোধও জানিয়েছেন।

সলমন খানের কাছে বিশেষ আর্জি শার্লিন চোপড়ার

২০১৮ সালে মিটু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বলিউডের পরিচালক সাজিদ খান। ইন্ডাস্ট্রির ন'‌জন মহিলা, যাঁরা সাজিদের সঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করেছেন, তাঁর পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে আসেন। শার্লিনের পাশাপাশি সলোনি চোপড়া, আহানা কুমার ও মন্দানা করীমিও সাজিদ খানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন। মুম্বইয়ের জুহু পুলিশের কাছে পরিচালকের বিরুদ্ধে বয়ান রেকর্ড করেছেন শার্লিন চোপড়া। এরপর তিনি সংবাদসংস্থা এএনআইয়ের কাছে পুলিশের কাছে রেকর্ড বয়ানের অভিজ্ঞতা জানান এবং তিনি সলমন খানকে তাঁকে সমর্থন করার জন্য অনুরোধ করেন।

শার্লিন সংবাদসংস্থাকে বলেন, '‌যিনি আমার এই মামলাটি দেখছেন তিনি ছিলেন না তাই আমি অনুরোধ করি যে আমার বয়ান রেকর্ড করার জন্য যেন কোনও মহিলা পুলিশকে দেওয়া হয়। আমাকে জানানো হয় যে জুহু পুলিশ স্টেশনে সেই সময় কোনও মহিলা পুলিশ কর্মী ছিলেন না। আমি খুব অবাক হই। এখন আমি মহিলা পুলিশ অফিসার মেঘার কাছে নিজের বয়ান রেকর্ড করেছি, যিনি একজন পিএসআই এবং আমাকে আশ্বাস দেওয়া হয় যে তারা মিটু অভিযুক্ত সাজিদ খানকে বিগ বসের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।'‌ তিনি এও বলেন, '‌আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে এটান শুধু আমার লড়াই নয়, এটা প্রত্যেক মহিলার লড়াই, যাঁরা মিটু-তে অভিযুক্ত সাজিদ খানের দ্বারা যৌন হেনস্থা হয়েছেন। এটা প্রত্যেক ব্যক্তির লড়াই যাঁরা বিশ্বাস করেন যে যৌন হেনস্থা কখনই গ্রহণযোগ্য নয়। যৌন হেনস্থা কারোর জন্মগত অধিকার নয় যা শোষণ বা অপব্যবহার করতে পারে সাজিদ খানের মতো লোকেরা, যাঁরা বলিউডের খান গ্যাংদের প্রিয়। তাঁদের অনেক দূর পর্যন্ত যোগাযোগ রয়েছে, তাই আমাদের জন্য বেশ কঠিন লড়াইটা। বর্তমানে ইন্ডাস্ট্রিতে যদি আমাদের পরিস্থিতি পার্থক্য করা হয় তাঁদের সঙ্গে, তবে আমরা বহিরাগত এবং ওরা খান শিবিরের সদস্য। তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রচুর সাহস এবং ধৈর্য্যের প্রয়োজন হয়।'‌

শার্লিন চোপড়া বলেন, '‌আমার সকলের কাছে আবেদন যে এটা যৌন হেনস্থার বিরুদ্ধে আমাদের লড়াই বলিউডের দু'‌মুখো চেহারার মানুষদের নিয়ে। আমার বিশেষ অনুরোধ সলমন খানের কাছে, যিনি তাঁর বন্ধুর দ্বারা মেয়েদের প্রতি করা অন্যায়কে সমর্থন করেছেন। সবাই আপনাকে ভাইজা বলে ডাকে, কেন আমাদের পাশে আপনি দাঁড়াচ্ছেন না?‌ আপনি কেন আমাদের জন্য বড় দাদার ভূমিকা পালন করছেন না? কেন আপনি হেনস্থাকারী, অভ্যাসগত অভিযোগকারী এবং অভ্যাসগত যৌন শিকারীকে বাড়ি থেকে সরাতে পারছেন না?‌ কেন আপনি এত উদাসীন আমাদের প্রতি?‌'‌


শার্লিন আরও বলেন, ‌'‌আমাদের পরবর্তী পদক্ষেপ হল সলমন খানের বাড়ির বাইরে নীরবে প্রতিবাদ করা যাতে তাঁকে অনুরোধ করতে পারি যে আমাদের প্রতি একটু সমবেদনা দেখানো হোক এবং আমরাও তাঁকে আমাদের ভাইজান হিসাবে মানতে পারি।' প্রসঙ্গত, মিটু-তে অভিযুক্ত হওয়ার পর সাজিদ খানকে '‌হাউজফুল ৪'‌ থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি বর্তমানে সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি টিভি সো বিগ বস ১৬-এ প্রতিযোগী হিসাবে রয়েছেন। এই শোয়ে সাজিদ খানের যুক্ত হওয়া নিয়ে গায়িকা সোনা মহাপাত্র ও অভিনেতা আলি ফজল প্রতিবাদ জানান এবং সাজিদ খানকে বাড়ি থেকে বের করে দেওয়ার দাবী জানানো হয়। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+