(ছবি) এই ত্রিকোণ প্রেমের সিনেমায় সুপারহিট শাহরুখ
হিট সিনেমা বানাতে বলিউডের সবচেয়ে পরীক্ষিত ফর্মুলা হল ত্রিকোণ প্রেমের গল্প। আর তাতে যদি বড় তারকাদের নেওয়া যায় তাহলে তা বক্স অফিস বাজিমাত করতে মুহূর্ত সময় নেয় না।
বলিউডের বাদশা শাহরুখ খান এমন বহু সফল বলিউড সিনেমায় কাজ করেছেন যেখানে ত্রিকোণ প্রেমের গল্প রয়েছে। সত্যি বলতে বলিউডের তিন বিখ্যাত খানের মধ্যে শাহরুখই এমন একজন যিনি এমন চরিত্র সবচেয়ে বেশি করেছেন এবং সেই সিনেমাগুলি বক্স অফিস কাঁপিয়ে ছেড়েছে।
নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, কোন কোন সিনেমায় ত্রিকোণ প্রেমের গল্পে অভিনয় করেছেন শাহরুখ খান।

ডর (১৯৯৩)
যশ চোপড়ার পরিচালিত ডর সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেন শাহরুখ যিনি জুহি চাওলার প্রেমে অন্ধ ছিলেন। সেই সিনেমায় ছিলেন সানি দেওল-ও।

কভি হা কভি না (১৯৯৪)
এই সিনেমাতেও সুনীল নামের চরিত্রে অভিনয় করা শাহরুখ অ্যানার চরিত্রে অভিনয় করা সুচিত্রা কৃষ্ণমূর্তির প্রেমে পাগল ছিলেন। অ্যানার আর এক প্রেমিক ছিলেন ক্রিসের চরিত্রে অভিনয় করা দীপক তিজোরি।

দিল তো পাগল হ্যায় (১৯৯৭)
এই সিনেমাতে দুই নায়িকা মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুরের সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়ান কিং খান।

কুচ কুচ হোতা হ্যায় (১৯৯৮)
বলিউডের অন্যতম জনপ্রিয় এই সিনেমায় রানি মুখার্জী ও কাজলের প্রেমিক হিসাবে অভিনয় করেন বলিউড বাদশা।

দিল সে (১৯৯৮)
এই রোমান্টিক থ্রিলারে প্রীতি জিন্টা শাহরুখের প্রেমে পাগল ছিলেন। অন্যদিকে শাহরুখ ভালোবাসতেন মনীশা কৈরালাকে।

কভি খুশি কভি গম (২০০১)
করণ জোহরের পরিচালনায় এই সিনেমায় বিশাল স্টারকাস্ট করা হয়েছিল। এখানেও শাহরুখের একপাশে ছিলেন রানি মুখার্জী, অন্যদিকে ছিলেন কাজল।

দেবদাস (২০০২)
দেবদাস সিনেমায় ভালোবাসার ত্রিকোণ প্রেমে শাহরুখের একদিকে ছিলেন ঐশ্বর্য ও অন্যদিকে ছিলেন মাধুরী দীক্ষিত।

কাল হো না হো (২০০৩)
ভালোবাসার এই ত্রিকোণ প্রেমের গল্পের পরিচালকও ছিলেন করণ জোহর। এখানে তিন অভিনেতা ছিলেন শাহরুখ খান, প্রীতি জিন্টা ও সঈফ আলি খান।

কভি অলবিদা না কহেনা (২০০৬)
করণ জোহরের এই সিনেমার মূল বিষয় ছিল বিবাহ বহির্ভুত সম্পর্কের টানাপোড়েন। এখানেও শাহরুখের অভিনয় প্রশংসিত হয়, সিনেমাটিও সফল হয়।

যব তক হ্যায় জান (২০১২)
যশ চোপড়া নির্দেশিত এই শেষ সিনেমায় শাহরুখের বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications