দ্বিতীয় গান মুক্তি পেল সঞ্জু-র, জীবনের গভীরে উঁকি পরিচালকের, দেখুন ভিডিও
সঞ্জয় দত্ত-র বায়োপিকের দ্বিতীয় গান প্রকাশ করলেন নির্মাতারা। গানটির শীর্ষক 'কর হর ময়দান ফতেহ'।
সঞ্জয় দত্ত-র বায়োপিকের দ্বিতীয় গান প্রকাশ করলেন নির্মাতারা। গানটির শীর্ষক 'কর হর ময়দান ফতেহ'। গানের ভিডিওতে সঞ্জয় দত্তর জীবনের কঠিন সময়ের কিছুটা অংশ তুলে ধরা হয়েছে।

সঞ্জয়ের জীবনের মাদকাসক্তি থেকে শুরু করে বাবা-মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক তার কয়েক ঝলক করে গানের ভিডিওয় রাখা হয়েছে।
সঞ্জয়ের জীবনীকে পর্দায় রণবীর কাপুরের থেকে ভালো করে কেউ তুলে ধরতে পারতেন না বলে সকলে ভাবছিলেন। আর বাস্তবেও হয়েছে তাই। রণবীর যেন প্রতিমুহূর্তে নিজেকে ছাপিয়ে গিয়েছেন।
ভিডিওতে নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা ও সুনীল দত্তর চরিত্রে পরেশ রাওয়ালও দারুণ কাজ করেছেন। গানটি গেয়েছেন সুখবিন্দর সিং ও শ্রেয়া ঘোষাল। একনজরে দেখে নেওয়া যাক ভিডিওটি।












Click it and Unblock the Notifications