'সোনু কি টিটু কি সুইটি' কি ফিরিয়ে দিল 'প্যার কা পাঞ্চনামা' -র নস্টালজিয়া! জানুন ছবির গল্প

পরিচালক লভ রঞ্জনের 'প্যার কা পঞ্চনামা' সিরিজের জনপ্রিয়তা এখনও রয়েছে। বিয়ে , টাকরির মধ্যে ফেঁসে যাওয়া যুব সমাজকে ঘিরে নানা মজাদার পরিস্থিতির কোলাজ লাভ রঞ্জনের 'প্যার কা পাঞ্চনামা' ছবির সিরিজ।

পরিচালক লভ রঞ্জনের 'প্যার কা পঞ্চনামা' সিরিজের জনপ্রিয়তা এখনও রয়েছে। বিয়ে , টাকরির মধ্যে ফেঁসে যাওয়া যুব সমাজকে ঘিরে নানা মজাদার পরিস্থিতির কোলাজ লাভ রঞ্জনের 'প্যার কা পাঞ্চনামা' ছবির সিরিজ। 'সোনু কি টিটু কি সুইটি' ছবিটিও সেই ঘরানাতে নিজেকে জুড়ে দিয়েছে। ছবি আর ছবির গল্প ঘিরে বেশ কিছু তথ্য দেকে নেওয়া যাক।

ছবির গল্প

ছবির গল্প

ছোটবেলার বন্ধু সোনু(কার্তিক আরিয়ান) আর টিটু(সানি সিং)। সোনু চিরকালই টিটুকে বাঁচাতে তৎপর। এমন এক সময়ে টিটুর জীবনে আসে সুইটি শর্মা( নুসরত ভারুচা)। এরপরই টিটু ঠিক করে সে বিয়ে করবে। আর সোনু চায় যাতে বিয়ের মতো ঝামেলায় টিটু না পড়ে। এর জন্য টিটুকে বাঁচাতে সমস্ত রকমের চেষ্টা করতে থাকে সোনু। কিন্তু শেষ পর্যন্ত কী বাঁচাতে পারে সোনু ? নাকি নিজেই আজব জালে জড়িয়ে ফেঁসে যায় সে? এই প্রশ্নগুলির উত্তর জানতে দেখতে হবে ফিল্ম।

অভিনয়

অভিনয়

'প্যার কি পাঞ্চনামা ' সিরিজে কার্তিক আরিয়ান নিজের সেরাটা তুলে ধরেছেন এই ছবিতে। অন্যদিকে সানি সিং এ নিজের জায়গা থেকে সাধ্যমত চেষ্টা করেছেন। নুসরত ভারুচাকে এই ছবিতে নতুন অবতারে আবিষ্কার করা গিয়েছে। এছাড়াও নিজের পুরনো ভাবমূর্তির মোড়ক ছাড়িয়ে উঠে অলোকনাথ একদম অন্যরকমভাবে দর্শকের মনোরঞ্জন করেছেন।

পরিচালনা

পরিচালনা

পরিচালক লাভ রঞ্জন ' ডার্টি পিকচার' ছবির একটি সংলাপকে মনের মধ্য়ে গেঁথে নিয়েছেন বোধ হয়! যে সংলাপে বলা ছিল , ছবি চলে শুধু 'এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট,আর এন্টারটেনমেন্ট'-এ! ফলে গোটা ছবিতে আনন্দমুখর, হাস্যকর এমন কিছু সিটকম উপহার দিয়েছেন তিনি, যে গল্পের থেকে মনোরঞ্জনেই দর্শককূল মাত হয়ে গিয়েছে।

সঙ্গীত

সঙ্গীত

ছবির বিভিন্ন গান সেভাবে হিট না হলেও, 'দিল টোরি সাডা' গানটি পার্টি জমানোর পক্ষে যথেষ্ট। 'সোনু কি টিটু কি সুইটি' ছবিটির এই গানই বাজার মাত করছে।

সবশেষে

সবশেষে

১৪০ মিনিটের এই ছবিতে যদি কিছু উপভোগ করার থাকে, তাহলে সিনেমার চোখ ধাঁধানো কিছু দৃশ্যপট, আর মনোরঞ্জন। তবে প্রেমিকা বা পরিবারের সঙ্গে নয়, এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে যান বন্ধুরা। আর তা যদি দল বেঁধে যাওয়া যায় , তাহলে তো কথাই নেই!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+