'সুলতান' অবতারে জিৎ কি পারলেন মন জয় করতে! ইদের মরশুম কতটা জমাতে পারল ছবি

'সুলতান' অবতারে জিৎ কি পারলেন মন জয় করতে! ইদের মরশুম কতটা জমাতে পারল ছবি

২০১৮ সলের ইদে সুলতান অবতারে জিৎ! গতবছরের ইদে তিনি 'বস' হিসাবে দাপট দেখিয়েছিলেন, আর এবছরে সুলতান অবতার। জিৎ অভিনীত ছবি 'সুলতান দ্য সেভিয়ার ' মুক্তি পেল আজ। দক্ষিণী ছবি 'ভেদলম' -এর রিমেক 'সুলতান দ্য সেভিয়ার'। অ্যাকশনে ঠাসা এই ছবি ইদের মরশুম কি আদৌ জমজমাট করতে পারবে? এই প্রশ্নের উত্তর তোলা রয়েছে বক্স অফিসের হিসাবের পাতায়, তবে ছবিটি কেমন হল দেখে নেওয়া যাক।

গল্প

গল্প

রাজা চন্দ পরিচালিত ছবি 'সুলতান দ্য সেভিয়ার' -এ জিৎকে যে অ্যাকশন হিরো হিসাবে দেখা যাবে, তা ছবির ট্রেলার বুঝিয়ে দিয়েছিল। এবার আসা যাক ছবির গল্পের প্রসঙ্গে। 'ভেদলমের' মতো এখানেও দেখানো হয়েছে এক নারী পাচার চক্রের গল্প। যে ঘটনায় শিকার হয় ছবিতে দিশা (প্রিয়াঙ্কা)। আর দিশাকে উদ্ধার করতে সমাজবিরোধী গ্য়াং এর ডনদের সঙ্গে লড়ে যান সুলতান( জিৎ)। সুলতান হওয়ার আগে অবশ্য এই ছবিতে জিতের চরিত্রটির নাম হয় রাজা দত্ত । রাজা থেকে তিনি কীভাবে 'সুলতান' হয়ে উঠলেন ছবির গল্পের মোড়কে তার উত্তর রয়েছে।

অভিনয়

অভিনয়

ছবিতে জিতের দুটি রকমের চরিত্র দেখা গিয়েছে। একটি সরল সহজ মানুষ, অন্যটি অ্যাকশন হিরো জিৎ! তবে অ্যাকশন হিরো হিসাবে সেভাবে দর্শক মনে ছাপ ফেলতে পারেননি জিৎ। প্রিয়াঙ্কা সরকার এই ছবিতেও সাবলীল অভিনয় উপহার দিয়েছেন। অন্যদিকে নবাগতা মিমের অভিনয় প্রত্যাশা আরও বাড়িয়ে তুলল 'সুলতান দ্য সেভিয়ার'
ছবি থেকে।

পরিচালনা

পরিচালনা

রাজা চন্দের এই ছবি দক্ষিণী ছবির রিমেক সেটা সকলেরই জানা। কিন্তু যেভাবে ছবির গল্প নির্মাণ করা হয়েছে কলকাতার প্রেক্ষাপটে , তা 'ভেদলম'-এর কথাই স্মরণ করিয়ে দিয়েছে। ছবিতে যেটুকু বাঙালিয়ানা প্রয়োজন ছিল , তাকোথাও গিয়ে খুঁজে পাওয়া যায়নি। ছবির দৃশ্য থেকে কস্টিউম সমস্তটাই 'ভেদলম'-এর অনুকরণ।

সবশেষে

সবশেষে

ছবির সঙ্গীত সেভাবে মন মজাতে পারেনি দর্শকের। ভরসা শুধুমাত্র ছবির গল্প ও অ্যাকশন। ইদের মরশুমে এই ছবি কতটা দাপট দেখাবে গল্প আর অ্যাকশনের ওপর নির্ভর করে বক্স অফিস বিশেষজ্ঞদের নজর সেদিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+