কালীপুজোর তুবড়িতে যেন বৃষ্টি! এমনই বেসুরো অক্ষয়ের দিওয়ালি ধমাকা, 'হাউসফুল ৪' এর গল্প আসলে কী
ধরুন প্রচুর বাজি কেনা হয়েছে, কালীপুজোর আগে থেকে ছাদের রোদ্দুরে অনেকদিন ধরে যত্নে রাখলেন। আর ঠিক কালীপুজোর দিন যখন বাজি ফাটাতে যাবেন তখনই দেখলেন , সন্ধ্যে থেকে নেমেছে প্রবল বৃষ্টি। এমন ক্ষেত্রে হতাশা আসতে বাধ্য! ঠিক এমনই হতাশা নেমে আসতেই পারে যদি 'হাউসফুল ৪ ' সম্পর্কে বিশাল কোনও আশা নিয়ে ছবিটি দেখতে যান। হাস্যরাত্মক বোধের অভাব নিয়ে ছবি অজানা উদ্দেশেই নিজের মতো করে এগিয়ে গিয়েছে।

চিত্রনাট্য
হ্যারি (অক্ষয় কুমার) প্রায়ই নিজের পুরনো জীবনের কথা মনে করেন। লন্ডনের একটি স্যালনে তিনি কর্মরত। অন্যদিকে, এক গ্যাংস্টারের থেকে বিশাল পরিমাণ টাকার ধার রয়েছে হ্যারি ও তাঁর বন্ধু ম্যাক্স (ববি দেওল), রয় (রীতেশ দেশমুখ) এর। টাকার ঘাটতির পরিমাণ মেটাতে কৃতি, নেহা, পূজা ( কৃতি শ্যানন, কৃতি খারবান্দা, পুজো হেগড়ে ) র সঙ্গে বিয়ের প্রস্তাব আসে হ্যারিদের কাছে। আর তিন মহিলার সঙ্গে হ্যারিদের দেখা হতেই, হ্যারিরা ফিরে যান ১৪১৯ -এর আমলে।

পরিচালনা
'হাউসফুল ' সিরিজ মানেই সেখানে হাস্যরস অন্য ধারার হবে। আর সে ছকেই 'হাউসফুল ৪' তৈরি হয়েছে। তবে সাজিদ খানের হাত থেকে ফরহাদ শামজির হাতে ছবির পরিচালনার দায়িত্ব গিয়েও , এই ছবি না গল্পের নিরিখে দাঁড়াতে পেরেছে, না হাস্যরসাত্মক বোধের নিরিখে সাফল্য পাওয়ার যোগ্য।

অভিনয়
অক্ষয় কুমার ছাড়া এই ছবিতে সেভাবে কাউকে দেখবার নেই। ববি দেওল প্রথম থেকেই অত্যন্ত হতাশ জনক অভিনয় করে ছবির গতি মন্থর করেছেন। রীতেশ দেশমুখ অন্যদিকে, 'হাউসফুল ' সিরিজের সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স তুলে ধরেছেন ছবিতে। সবমিলিয়ে বোঝা দায় যে ছবিটি কেন তৈরি হয়েছে!
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications