Devi Review: ১৩ মিনিট..একটি ঘর ও চোখ জোড়ানো বার্তা
দুনিয়া,দেশ, বাড়ি, পরিবার, ঘর.. পরিসর যতই বড় হোক বা ছোট হোক, অত্যাচারের মাত্রা একই এমন ঘটনা 'অত্যাচার' নাকি 'ব্যধি', তা নিয়ে বহু সময় ধরে বিতর্ক চলে আসছে। এমন অত্যাচারের সাজা মৃত্যু নাকি ক্ষমা, যে ক্ষমার আগুনে নৃশংস দোষীকে পুড়তে হবে সারা জীবন... তা নিয়েও বিতর্ক রয়েছে। 'বিতর্ক' শুধু থামাতে পারেনি একের পর এক নারকীয় ঘটনাকে। যে নারকীয় ঘটনা 'ধর্ষণ' নামে পরিচিত। সমাজ, জাতি, বর্ণ, অর্থের ভেদাভেদের বাইরে মহিলারা যে সর্বস্তরেই এমন ঘটনার শিকার তা আরও একবার জানান দিল শর্ট ফিল্ম 'দেবী'।

একটি ঘর। একাধিক মহিলা। সেখানে রয়েছেন বিভিন্ন ধর্ম, বর্ণ , সম্প্রদায়ের প্রতিনিধি। যে ঘরে মহিলাদের চরিত্র ভিন্ন হতে পারে, কিন্তু তাঁদের সমস্যার চরিত্রটি একই। আর সেই সমস্যার চরিত্রটির নাম প্রকাশিত হয়েছে এক্কেবারে শেষে গিয়ে।
মূলত ছবির গল্প বলার ধরনেই মাত হয়েছে কাজল, নীনা কুলকর্নি, শ্রুতি হাসান, নেহা ধূপিয়া অভিনীত ছবি 'দেবী'। বাঙালি পরিচালক প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়ের এই ছবির নামকরণ সাদাকালোর শর্মিলা ঠাকুরের মুখকে মনে পড়িয়ে দিলেও, সাম্প্রতিক ভারতের মহিলা নিরাপত্তা নিয়ে হাড়-পাঁজরা বের করা পরিস্থিতি তুলে ধরেছে।
কখনও কাঠুয়া, কখনও উন্নাও, কখনও পার্কস্ট্রিট, আবার কখনও তেলাঙ্গানা, ভারতের সর্বত্রই ধর্ষণ ঘিরে আক্রান্তের যন্ত্রণা একই। এরপরও রাজধানীর বুকে নারকীয় ধর্ষণের ঘটনা ঘিরে চলে দীর্ঘ আইনি লড়াই। আর এই সমস্ত ছবি মিলিয়ে দিনের শেষে আর্তনাদের সুর একই। সেখানেই 'দেবী'সম মানবজাতির একটা অংশকে বার বার 'ঠকে' যেতে হয়। আর সেই 'ঠকে' যাওয়ার কাহিনীই বলেছে 'দেবী'।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications