রবীন্দ্রচেতনার সঙ্গে কি আদৌ মিশল যীশু-কোয়েলের 'ঘরে অ্যান্ড বাইরে'

রবীন্দ্রভাবনার সঙ্গে ২০১৮ সালের প্রেক্ষাপটের এক প্রেমের গল্পই যেন কোথাও মিলেমিশে একাকার 'ঘরে অ্যান্ড বাইরে' ছবিতে

রবি ঠাকুর বাঙালি আর বাঙালির প্রেমের পরতে পরতে রয়েছেন। তাঁর লেখাই তাঁর দর্শন। যে দর্শনের শাসন বাঙালির মজ্জায় মজ্জায়। আর বাঙালির চেনা রবীন্দ্রভাবনার সঙ্গে ২০১৮ সালের প্রেক্ষাপটের এক প্রেমের গল্পই যেন কোথাও মিলেমিশে একাকার 'ঘরে অ্যান্ড বাইরে' ছবিতে। ছবির নামকরণ থেকে চরিত্রদের নামরকরণ সবতেই কোথাও রয়েছে গিয়েছে পরিচালক মৈনাক ভৌমিকের চরম রবীন্দ্রচেতনা।

গল্প

গল্প

এই ছবি বাঙালিয়ানাকে যতটা উদযাপ করেছে গল্পে ততটাই ধরা দিয়েছে প্রেমের গভীরতা। যীশু সেনগুপ্ত এই গল্পের অমিত। আর কোয়েল লাবণ্য। না 'শেষের কবিতা' -র কথা মনে পড়লেও, এখানে কেবল চরিত্রদের নাম এমন। অমিতের ইচ্ছে সে বাঙলা ব্যান্ড খুলবে। গান নিয়ে তাঁর বহু ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু অমিতের এঅমন সব ভাবনা এক নিমেষে গুলিয়ে দিয়েছে লাবণ্য। কলকতার চেনা পাড়ার প্রেম থেকে সম্পর্কের জটিলতা , সমস্তই এই ছবির গল্পের রসদ।

অভিনয়

অভিনয়

যীশু সেনগুপ্ত ও কোয়েল মল্লিকের জুটিকে 'বর আসবে এখুনি ' ছবিটিতে দর্শক আগেই দেখেছে। এই ছবিতে সেই জুটি কতটা পরিণত হয়েছে তাই দেখার! এঁদের অভিনয় ছাড়াও অপরাজিতা আঢ্য ও এই মজার মোড়কের ছবিতে সমান দক্ষতার প্রমাণ দিয়েছেন।

পরিচালনা

পরিচালনা

মৈনাক ভৌমিকের ছবি মানেই আধুনিক প্রেক্ষাপটে কোনও বাস্তবিক চিরন্তন গল্প। 'ঘরে অ্যান্ড বাইরে' ছবিতে সেই ফর্মুলার অন্যথা করেননি মৈনাক।

সঙ্গীত

সঙ্গীত


ছবিটির সঙ্গীত নিয়ে আলাদা করে বলার কিছু নেই। অনুপম রায় , লগ্নজিতার মতো সঙ্গীত শিল্পীদের সমাহারে ছবির গান , এই ছবির বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে মাননসই।

সবশেষে

সবশেষে

ছবির নাম দেখে সত্যজিৎ রায় বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আনমনে ভাবা চিন্তা করে থিয়েটার-এ যাবেন না। তাহলে আফসোস করবেন! বরং ফুরফুর উইকেন্ডে বন্ধু বান্ধব বা পছন্দের বিশেষ মানুষটিকে নিয়ে চলে যায় কাছের প্রেক্ষাগৃহে। দেখে ফেলুন 'ঘরে অ্যান্ড বাইরে '।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+