(ছবি) বিগ বস ৯-এর সম্ভাব্য প্রতিযোগী তালিকা
ভারতের অন্যতম বিতর্কিত টেলিভিশন ধারাবাহিক বিগ বস ফের আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। সূত্রের খবর অনুযায়ী, আগামী অক্টোবর বা নভেম্বরেই শুরু হতে পারে বিগ বস ৯।['দেহব্যবসা, নগ্ন ছবি, গালিগালাজ': কাহানি ঘর ঘর কি-র আদর্শ মা ও মেয়েদের এ কী হাল?]
বিগ বস ৮-এর সাফল্যের পর বিগ বস ৯ দিয়ে বিগ বস প্রেমীদের মধ্যে কৌতুহলের অন্ত নেই। গত বছর মাঝপথেই বিগ বসের সঞ্চালনা ছেড়ে দিয়েছিলেন সলমন খান। সেখান থেকে সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন ফরহা খান। ফারহার সঞ্চালনায় মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। [(ছবি) বিতর্কিত ধর্মগুরু রাধে মা এবার বিগ বস ৯-এ?]
প্রথমের দিকে শোনা যাচ্ছিল এবছরও হয়তো ফারহা খানই বিগ বসের সঞ্চালনার দায়িত্বে থাকবেন। কিন্তু আশার কাঠি জিইয়ে রেখে এখন শোনা যাচ্ছে ফারহা নয়, বিগ বসের বাগডোর সামলাতে সল্লু ভাই-ই ফের আসছেন। [(ছবি)অবশেষে রেড হট মিনি স্কার্ট অবতারের রহস্য উন্মোচন করলেন রাধে মা!]
কিন্তু বিগ বসের সবচেয়ে বড় আকর্যণ থাকে এই অনুষ্ঠানের প্রতিযোগীদের ঘিরে। এবছরও প্রথমতো সম্ভাব্য তালিকা প্রকাশ হয়েছে বিগ বস প্রতিযোগীদর। আসুন দেখে নেওয়া যাক।

বিগ বসের বাড়ি
এবছর বিগ বস হাউসের চেহারাটা অনেকটা এরকম দেখা যাবে।

রাহুল যাদব
বিতর্কিত শিল্পপতি তথা হাউসিং ডট কমের প্রাক্তন সিইও যাকে সংস্থা থেকে নির্বাসিত করা হয়, এবং এরই জেরে সংবাদে উঠে আসেন রাহুল। এবার বিগ বস হাউসে সেই রাহুলকেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাধে মা
রাধে মা সম্পর্কে যে হারে চর্চা চলছে আশা করি নতুন করে আর চিনিয়ে দিতে হবেনা তাকে। স্বঘোষিত এই ধর্মগুরু ছোট পোশাক পরে স্যোসাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে যৌতুকের জন্য বধূ হেনস্থায় উস্কানি, যৌন পার্টি আয়োজন, ও অশ্লীলতার অভিযোগ রয়েছে। বিগ বস-এ তিনি যে নয়া তর্কা দেবেন তা বলাই বাহুল্য।

সুশান্ত সিং রাজপুত
পবিত্র রিস্তা ধারাবাহিক দিয়ে টেলিভিশনে পা রাখা। প্রথম ধারাবাহিকেই অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিলেন সুশান্ত। এরপর ঝলক দিখলা যা-র চ্যাম্পিয়ন, কাই পো চে ছবির হাত ধরে বলিউডে পা রাখা। তারপর থেকে একের পর হিট ছবি পিকে, ব্যোমকেশ বক্সি। সুশান্ত বিগ বস হাউসে এলে সত্যিই একটা হটনেস ফ্যাক্টর যোগ হবে অনুষ্ঠানে কী বলেন।

আশা নেগি
টেলিভিশনের জনপ্রিয় মুখ আশা নেগী। টেলিভিশন অভিনেতা বয়ফ্রেন্ড হৃত্বিকের সঙ্গে নাচ বলিয়েতে অংশও নিয়েছেন এবং জিতেছেনও। সম্প্রতি ইন্ডিয়ান আইডল জুনিয়র-এ সঞ্চালনা করলেন। আশার পথ চলার শুরু ২০১০ সালে সপ্নো সে ভরে নয়না ধারাবাহিকের হাত ধরে। প্রানোচ্ছল আশা বিগ হাউসে এক অন্য রং এনে দেবে।

ভিজে বাণী
রোডিজ ৪-এর এক নাক উঁচু, বদস্বভাবের দৃঢ়প্রতিজ্ঞ মেয়েটি যে একসময়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় মহিলা ভি জে হবে কে জানত। বাণী বিগ বসের বাড়িতে এলে সেই বদস্বভাবের মেয়েটিকেই আবার দেখা যাবে নাকি সময়ের সঙ্গে বদলে গিয়েছেন বাণী তাও দেখার সুযোগ মিলবে।

মোহিত মলহোত্রা
টেলিভিশনের জনপ্রিয় মুখ মোহিত। তবে প্রথম মোহিতকে দেখা গিয়েছিল এমটিভির স্প্লিটসভিলা অনুষ্ঠানে। সেবার জিতেওছিলেন মোহিত। তারপরই টেলিভিশন ধারাবাহিকে পুরোপুরি নিজেকে সমর্পন করে দেন মোহিত।

সানা সঈদ
কুছ কুছ হোতা হ্যায়র ছোট্ট মিষ্টি অঞ্জলি বর্তমানে হট, সেক্সি সানা সঈদ। সানাকে বিগ বসের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, তবে তিনি তা গ্রহন করেছেন কিনা তা এখনও জানা যায়নি।

শ্বেতা বসু প্রসাদ
মকড়ি খ্যাত এই অভিনেত্রী গত বছর দেব ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়ে খবরের শিরোনামে চলে আসেন। বিগ বস থেকেই কী নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই চালাবেন শ্বেতা বসু প্রসাদ।

রশমি দেশাই
উতরণ ধারাবাহিকের দৌলতে ঘরে ঘরে পরিচিতি রয়েছে তপস্যা ওরফে রশমি দেশাইয়ের। ঝলক দিখলা যা, নাচ বলিয়ে, খতরো কে খিলাড়ি-র পর এবার বিগ বস- এও দেখা যেতে পারে রশমিকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications