২২ শে শ্রাবণের বর্ষা-বিরহে রবি-স্মরণে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত , যা সমৃদ্ধ করেছে বাংলা সিনেমাকে
তাঁর সাহিত্য বিভিন্ন সময়ে বিভিন্ন 'দর্শন' তুলে ধরেছে। রবীন্দ্রভাবনায় কখনও উজ্জিবীত হয়েছে জীবনবোধ, কখনওবা সঠিকভাবে প্রকাশ পেয়েছে শোক। এমন এক বর্ষাবিরহের দিনে শুনে নেওয়া যাক কয়েকটি কালজয়ী রবীন্দ্রসঙ্গীত
বর্ষার প্রবল দাপটে ঝাপসা হয়েছে চারিদিক। আকাশের নীলকে ঢেকে রেখেছে ঘোলাটে মেঘের মন খারাপ। এদিনের বর্ষা যেন শুধু প্রকৃতির একার নয়, মন-প্রকৃতিতেও তার বিচরণ অবাধ। আজ ২২ শে শ্রাবণ। তাঁর প্রয়াণ দিবস। এই দিনেই ১৯৪১ সালে বাঙালির 'চিরসখা' রবীন্দ্রনাথ ঠাকুর ছেড়ে চলে যান ইহলোক।
তাঁর সাহিত্য বিভিন্ন সময়ে বিভিন্ন 'দর্শন' তুলে ধরেছে। রবীন্দ্রভাবনায় কখনও উজ্জিবীত হয়েছে জীবনবোধ, কখনওবা সঠিকভাবে প্রকাশ পেয়েছে শোক। এমন এক বর্ষাবিরহের দিনে শুনে নেওয়া যাক কয়েকটি কালজয়ী রবীন্দ্রসঙ্গীত, যা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে।
সুখে আমায় রাখবে কেন...
'শোক' আর 'সুখ', এই দুটি ভিন্ন অনুভূতি একযোগে জায়গা করে নিয়েছে এই গানের মাধ্যমে । 'এলার চার অধ্যায়' ছবিতে এই গানটির ব্যবহার ছিল অনবদ্য।
চিরসখা হে ...
বিষাদ বিভোর মানুষের শেষ গতি 'বিশ্বাস'। করুণাময় ঈশ্বরের প্রতি বিশ্বাস তথা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পন। এমনভাবকে কোথাও ফুটিয়ে তুলেছে রবীন্দ্রনাথের এই গানটি। 'চতুষ্কোণ' ছবিতে গানটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে।
তরী আমার..
এই গানটি এক অপূর্ব আবেশে ভরিয়ে রাখতে পারে যেকোনও বাঙালিকে। ঋতুপর্ণ ঘোষের 'পারমিতার একদিন' ছবিতে এই গানটির যেভাবে ব্যবহার করা হয়, তা মন ছুঁয়ে যায় আজও।
যে রাতে মোর দুয়ারগুলি
দেবব্রত বিশ্বাস, গীতা ঘটকের কণ্ঠে 'মেঘে ঢাকা তারা' ছবিতে এই গানটি ব্যবহার করেন কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক।












Click it and Unblock the Notifications