‘কবুল হ্যায়’! ইসলামের টানে বলিউড ত্যাগ! এবার বিয়ের পিঁড়িতে ‘দঙ্গল’ কন্যা জায়রা, স্বামী কে?
২৪ বছর বয়সেই নিজের বিয়ে সেরে ফেললেন জয়রা ওয়াসিম। ধর্মের টানে অভিনয় ছেড়েছেন মাত্র ১৮ বছর বয়সেই। এবার বিয়ে সেরে নতুন জীবনের পথে পা বাড়ালেন তিনি। সমাজমাধ্যমে সেই খবর নিজেই ভাগ করে নিলেন জয়রা। ২০১৬ সালে আমির খানের দঙ্গল সিনেমার মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন জায়রা ওয়াসিম। মাত্র ১৪ বছর বয়সে বড়পর্দায় অভিনয় শুরু করেন তিনি। প্রথম ছবিতেই তাঁকে আমির খানের কন্যার চরিত্রে দেখা যায়। অভিনয় ছাড়ার পাঁচ বছর পরে বিয়ে করলেন জায়রা। ১৭ই অক্টোবর, শুক্রবার, প্রাক্তন অভিনেতা আমির খান তার বিয়ের সুন্দর ছবিগুলি শেয়ার করেছেন, তবে তিনি তার মুখ প্রকাশ করেননি।

ধর্মের টানে অল্প বয়সেই অভিনয় কেরিয়ারে ইতি টেনেছিলেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালে তার ক্যারিয়ার যখন উন্নতির চূড়ায়, জায়রা ঠিক তখনই চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতেও তিনি খুবই অল্প সময়ের জন্য সক্রিয় থাকতেন। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে দীর্ঘদিন পর কিছু ছবি পোস্ট করেন জায়রা। 'কবুল হ্যায়' ক্যাপশনে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। প্রথম ছবিত দেখা গেছে নিকাহ কাগজপত্রে স্বাক্ষর করছেন প্রাক্তন অভিনেত্রী, মেহেন্দি রাঙা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরে বসানো আংটি নিজের মুখ অবশ্য দেখাননি জায়রা। জয়রাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। তবে স্বামীর নাম বা তার মুখ প্রকাশ করেননি জয়রা।
ভারতীয় চলচ্চিত্রে ইতিহাসের সবচেয়ে সফল ছবি দঙ্গলের মাধ্য়মেই বলিউডে পা রেখেছিলেন জায়রা। বলিউডে জায়রা ওয়াসিমের যাত্রা ছিল খুবই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী। আমির খানের দঙ্গল ছবিতে তরুণী গীতা ফোগাটের চরিত্রে অভিনয় তাকে রাতারাতি ঘরে ঘরে পরিচিত করে তোলে।এবং তিনি সেরা সহ-অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। পরের বছর, ২০১৭ সালে, তিনি আমির খানের সিক্রেট সুপারস্টার ছবিতে অভিনয় করেন। ২০১৯ সালের মার্চ মাসে 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির শুটিং শেষ করেন জয়রা। তারপর আচমকাই অভিনয় জীবনের ইতি টেনে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী।
অভিনয় কেরিয়ারে ইতি টানার প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে জায়রা লিখেছিলেন, 'আমি বুঝতে পেরেছি অনেক দিন ধরেই আমি অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছিলাম। যদিও আমি এখানে সুন্দর ভাবে ফিট হতে পারব কিন্তু এই পেসা আমার জন্য নয়। এখানে আমি অনেক ভালবাসা এবং প্রশংসা পেয়েছি। কিন্তু এই ফিল্ড ধীরে ধীরে আমাকে অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতন ভাবে আমি আমার ইমান-এর থেকে দূরে সরে যাচ্ছি। কারণ আমি এমন একটা পরিবেশ কাজ করতাম যা ক্রমাগত আমার ইমানের মাঝে এসে দাঁড়াতো, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল'।
জায়রা ওয়াসিম মূলত এই কথাগুলি বলার পর থেকেই জনসাধারণের দৃষ্টির আড়ালেই রয়েছেন।












Click it and Unblock the Notifications