জাহির-সাগরিকার এনগেজমেন্টের রাতে তারার মেলা, ফোটোফিচারে দেখে নিন কারা ছিলেন পার্টিতে

একনজরে দেখে নেওয়া যাক এই এনগেজমেন্টের তারকা সমাগমের ছবিটা।

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসের প্রথম ধাপ পেরোলেন ভারতীয় ক্রিকেটার জাহির খান। মুম্বইতে বান্ধবী তথা অভিনেত্রী সাগরিকা ঘাটের সঙ্গে সেরে ফেললেন এনগেজমেন্ট। আর এই এনগেজমেন্টের অনুষ্ঠান ঘিরে মঙ্গলবার রাত ছিল চাঁদের হাট।

বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেট গাঁটছড়া বাঁধার ঐতিহ্য অনেকদিনের। আর সেই পরম্পরায় এবার ঢুকে গেলেন ভারতের অন্যতম সেরা বাঁহাতি বোলার জাহির খান ও 'চক দে' গার্ল সাগরিকা ঘাটে। একনজরে দেখে নেওয়া যাক এই এনগেজমেন্টের তারকা সমাগমের ছবিটা।

'বিরুষ্কা'র উপস্থিতি

'বিরুষ্কা'র উপস্থিতি

জাহির খান ও সাগরিকা ঘাটের এনগেজমেন্টের রাতে জমজমাট অতিথি সমাগমের মাঝে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল বিরাট কোহলি ও তাঁর বান্ধবী অনুষ্কা শর্মার উপস্থিতি। তাঁদের গিরে লাইমলাইট স্বভাবতই ছিল বেশি।

অনুষ্ঠানে শচিন- অঞ্জলি

অনুষ্ঠানে শচিন- অঞ্জলি

জাহির খানের মতো ক্রিকেটারের বিয়ে আর তাতে সস্ত্রীক মাস্টার ব্লাস্টার উপস্থিত থাকবেন না তা কী হয়? এদিনের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের মধ্যে তাই দেখা গিয়েছিল শচিন তেন্ডুলকার ও স্ত্রী অঞ্জলি তেন্ডুলকারকে।

নিমন্ত্রিত ধবল কুলকার্নিও

নিমন্ত্রিত ধবল কুলকার্নিও

আইপিএলএর দশম মরশুমের অন্যতম খেলোয়ার ধবল কুলকর্নিও ছিলেন এই অনুষ্ঠানের নিমন্ত্রিতদের মধ্যে।

পার্টিতে যুবরাজ সিং

পার্টিতে যুবরাজ সিং

সতীর্থ জাহির খান বিয়ে করছেন আর প্রাণের বন্ধু যুবরাজ আসবেন না অনুষ্ঠানে তা কী করে মানা যায়! বন্ধু জাহিরের এনগেজমেন্টের পার্টিতে তাই দেখা গেল ক্রিকেটার যুবরাজ সিংকে। সঙ্গে ছিলেন বলিউড তারকারাও।

 সস্ত্রীক রোহিত

সস্ত্রীক রোহিত

সদ্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই দল। সেই জয়ের খুশিতে এমনিতেই ঝকঝকে মুম্বই দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে এদিনের পার্টিতে সস্ত্রীক রোহিত ছিলেন আরও খোশমেজাজে।

এলেন অজয় জাদেজা

এলেন অজয় জাদেজা

একসময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম হ্যান্ডসম ক্রিকেটার অজয় জাদেজা ও তাঁর স্ত্রী অদিতি এদিনের আসরে কেড়ে নেন লাইমলাইট।

নিমন্ত্রিত পার্থিব -কাইফ

নিমন্ত্রিত পার্থিব -কাইফ

জাহির সাগরিকার এনগেজমেন্টে পার্থিব প্যটেল ও মহম্মদ কাইফকে দেখা গেল একই সঙ্গে । ভারতীয় ক্রিকেটের এই দুই তারকার উপস্থিতিও ছিল বেশ উজ্জ্বল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+