ইয়ার এন্ডার ২০২২: ২০২২ সালে নেটফ্লিক্সে কোন কোন সিনেমা সবথেকে বেশি দেখেছিলেন দর্শকরা
ইয়ার এন্ডার ২০২২: ২০২২ সালে নেটফ্লিক্সে কোন কোন সিনেমা সবথেকে বেশি দেখেছিলেন দর্শকরা
বর্তমান সময়ে সিনেমা হলের থেকে বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে ওটিটি মাধ্যম। কবে নতুন নতুন সিনেমা সিনেমা হলে কবে মুক্তি পাবে সেই খবর নেওয়ার সঙ্গে সঙ্গে কবে ওটিটিতে মুক্তি পাবে সেই খবরও তাঁরা রাখেন। এমন অনেক সিনেমা প্রেমীরা রয়েছেন যারা সিনেমা হলের থেকেও ওটিটিতে সিনেমা দেখতে বেশি পছন্দ করে থাকেন। অন্যতম জনপ্রিয় ওটিটি মাধ্যম নেটফ্লিক্স। আর এই নেটফ্লিক্সে ২০২২ সালে কোন কোন বলিউড সিনেমা মানুষ বেশি দেখেছেন, তাঁর লিস্ট দেখুন।

সূর্যবংশী
বলিউড সিনেমা 'সূর্যবংশী' ২০২১ সালের ৫ নভেম্বর মুক্তি পেয়েছিল। অ্যাকশনধর্মী সিনেমা সকলেই দেখতে পছন্দ করেছেন। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রোহিত শেঠি। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগন, রণবীর সিং-সহ অন্যন্যারা। এই সিনেমাটি নেটফ্লিক্সে মানুষ সবচেয়ে বেশী দেখে ছিলেন।

আর আর আর
এই সিনেমাটি নেটফ্লিক্সে মানুষ চুটিয়ে দেখেছেন। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা হল 'আর আর আর'। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল। রাম চরণ ও জুনিয়র এনটিআরের অভিনয়ে মুগ্ধ হয়েগিয়েছিলেন মানুষ। এই ছবি তৈরি হয়েছে দুই তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাম ভীমা ও আলুরি সীতারামা রাজুর জীবন ঘিরে বলে জানা গিয়েছে। জুনিয়র এনটিআর এবং রাম চরণ ছাড়াও, আরআরআর-এ আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস, শ্রিয়া শরণ এবং সামুথিরাকানি অভিনয় করেছেন।

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, শান্তনু মাহেশ্বরী। সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। এই সিনেমায় দেখা গেছে, এক যৌনকর্মী হিসাবে ফাস্টদিন তিনি অন্য এক যৌনকর্মীর কাছ থেকে শিখছেন কীভাবে খদ্দেরকে আকর্ষণ করার জন্য অঙ্গিভঙ্গি করতে হয়। আলিয়াকে দেখা গিয়েছে যিনি একেবারে নতুন এই পেশায়, তাঁর বন্ধুর ইঙ্গিতে তিনি অত্যন্ত খারাপ অঙ্গভঙ্গি করছেন। একটি হাত কোমরে, অন্যটি অশ্লীল অঙ্গভঙ্গি করার সময় প্রসারিত, সেই সময় আলিয়াকে অন্য কোথাও হারিয়ে যেতে এবং নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে দেখা গিয়েছে। এই নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।

বিস্ট
চলতি বছরে ১৩ এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল। এটি একটি তামিল সিনেমা। অ্যাকশন, রোম্যান্সে ভরপুর একটি সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। এই সিনেমাটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন থালাপতি বিজয়, পূজা হেগডে। তাছাড়া অভিনয় করেছেন যোগী বাবু, শাইন টম চাকো, ভিটিভি গণেশ, সেলভারাগভান, রেডিন কিংসলে। সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুধ রবিচন্দর। সান পিকচার্সের ব্যানারে ছবিটি এসেছিল। সিনেমাটি মানুষ নেটফ্লিক্সে বেশি দেখেছেন।

ডার্লিংস
চলতি বছরের ৫ অগাস্ট মুক্তি পেয়েছিল ডার্লিংস সিনেমাটি। এটি মূলতি ড্রামাটিক সিনেমা। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জসমিত কে রিন। সিনেমাটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। তাছাড়াও অভিনয় করেছেন ইনায়া চৌধুরী, শেফালি শাহ, বিজয় ভার্মা, রোশন ম্যাথিউ, রাজেশ শর্মা এবং বিজয় মৌর্য। সিনেমায় আলিয়া ভাটের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন শেফালি শাহ। আলিয়া ভাটের এটি প্রথম প্রযোজনা। সিনেমাটি মানুষ সিনেমা হলের থেকেও বেশি নেটফ্লিক্সে দেখেছেন।

ভুল ভুলাইয়া ২
কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, টাবু অভিনীত সিনেমা হল 'ভুল ভুলাইয়া ২। দর্শকরা হরর কমেডি ঘরনার এই ছবিকে ভরে ভরে ভালোবাসা দিয়েছে। সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করেছিলে। সিনেমাটি পরিচালনা করেছেন অনীশ বাজমি।

৮৩
বলিউডের স্পোর্টস-ড্রামা ভিত্তিক সিনেমা হল ৮৩। সিনেমাটি অভিনয় করেছেন কবীর খান। এই সিনেমায় অভিনয় করেছেন রনবীর সিং, দীপিকা পাড়ুকোন, পঙ্কজ ত্রিপাঠি। রণবীর সিংকে দেখা যাবে বিখ্যাত ক্রিকেটার কপিল দেবের ভূমিকায়। কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই সিনেমাটি অনুগামীরা চলতি বছরে সব থেকে নেটফ্লিক্সে বেশি দেখেছেন।

শ্যাম সিংহ রায়
ননী অভিনীত শ্যাম সিংহ রায় সিনেমাটি নেটফ্লিক্সে মানুষ চুটিয়ে দেখেছেন। এই সিনেমায় অভিনয় করেছেন সাই পল্লবী, কৃতি শেঠি ও ম্যাডোনা সেবাস্টিয়ান। ৭০ দশকের গোড়ার দিকে কলকাতার প্রেক্ষাপট নিয়েই সিনেমার গল্প গড়ে উঠেছে। তামিল, তেলগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমাটি। নিহারিকা এন্টারটেইনমেন্টের ব্যানারে এসেছে সিনেমাটি। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন মিকি জে. মেয়ার।

জাদুগর
চলতি বছরের জুলাই মাসে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জাদুগর সিনেমাটি। সমীর সাক্সেনা এই ছবিটি পরিচালনা করেছেন। এই সিনেমাটি মূলত স্পোর্টস ড্রামা ভিত্তিক ছবি। সিনেমাটি মীনু নামের একটি চরিত্রকে ঘিরে তৈরি করা হয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, জাভেদ জাফেরি ও আরুশি শর্মা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications