মুক্তির আর পাঁচদিন বাকি, অজানা কারণে ‘চিনে বাদাম’ থেকে সরে এলেন যশ, টুইট অভিনেতার
মুক্তির আর পাঁচদিন বাকি, অজানা কারণে ‘চিনে বাদাম’ থেকে সরে এলেন যশ, টুইট অভিনেতার
বাংলা সিনেমা 'চিনে বাদাম' থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত। অথচ ছবি মুক্তির আর মাত্র পাঁচদিন বাকি। আর এরই মধ্যে ছবির প্রধান অভিনেতার এমন ঘোষণায় বেশ অস্বস্তিতে পড়েছে এনা সাহার প্রযোজনা সংস্থা। কিন্তু কেন এ ধরনের সিদ্ধান্ত নিলেন যশ দাশগুপ্ত।

জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত ও শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবিতে এনা সাহার সঙ্গে জুটি বেঁধেছিলেন যশ। ছবির শুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষের দিকে। আর ঠিক এই সময়েই মতবিরোধ। যার জন্য সরে দাঁড়ালেন যশ। অভিনেতা এই খবর টুইটারেও পোস্ট করে জানিয়ে দিয়েছেন। যদিও কেন ছবি থেকে সরে দাঁড়ালেন তা এখনও প্রকাশ্যে আনেননি তিনি। তবে প্রয়োজন পড়লে কারণও জানাবেন বলে জানিয়েছেন অভিনেতা।
যশ রবিবার তাঁর টুইটারে বলেন, 'জনশীলতা নিয়ে মতবিরোধের জন্য জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত ও শিলাদিত্য মৌলিক পরিচালিত চিনেবাদাম ছবিথেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই ছবির সঙ্গে আর জড়িত থাকতে চাই না আমি কোনও ভাবেই।' আগামী ১০ জুন এই ছবি মুক্তির কথা রয়েছে। অথচ সিনেমার প্রধান অভিনেতা জানিয়ে দিলেন তিনি আর কোনওভাবে এই ছবির সঙ্গে যুক্ত নন।
— Yash Daasguptaa (@Yash_Dasgupta) June 5, 2022
তবে যশ 'চিনে বাদাম'-এর সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন। মূলত পোস্ট প্রোডাকশনে দাঁড়িয়ে ছবি চিনে বাদাম। শুধু সৃষ্টিশীলতায় মতপাথর্ক্যের জন্য জারেক এন্টারটেইনমেন্ট এবং পরিচালক শিলাদিত্য মৌলিকের চিনে বাদাম ফিল্ম থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত। টিনসেল টাউনে কান পাতলে যেটা শোনা যাচ্ছে তা হল বাংলা ছবি চিনে বাদাম প্রোজক্টে কাজ করতে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রযোযকদের সঙ্গে মতবিরোধ দেখা গিয়েছেে যশের।
ছবি প্রচার বা প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মতভেদ দেখা যায় তাঁদের। এর ফলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন যশ। উল্লেখ্য, শিলাদিত্য মৌলিক পরিচালিত জারেক এন্টারটেন্টের প্রযোজনায় প্রথমবার রূপোলি পর্দায় জুটি বাঁধতে দেখা যাচ্ছে এনা ও যশকে। ইতিমধ্যেই ছবির শুটিং শেষে ছবির ট্রেলর মুক্তি পেয়েছে। তারপর গানও মুক্তি পেয়েছে একাধিক। আর ছবি মুক্তির আগেই সেখান থেকে সরে এলেন যশ দাশগুপ্ত।
-
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
ইরানের সঙ্গে কোনও চুক্তি নয়, চাই নিঃশর্ত আত্মসমর্পণ, মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেই ট্রাম্পের কড়া হুঁশিয়ারি -
ভোটার তালিকা সংশোধনে ধীর গতি, ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র সাড়ে ৭ লক্ষ! আরও বিচারক আসছেন রাজ্যে -
ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি অভিযোগে কমিশনকে অভিষেকের চিঠি -
Aahar 2026: নিছক এক খাদ্য বাণিজ্য মেলা নয়, আহার ২০২৬ হতে চলেছে এক বৃহত্তর ব্যবসার মঞ্চ -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
কালো শাড়িতে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড! গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে থালা-বাসন বাজিয়ে শুরু বিক্ষোভ -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন










Click it and Unblock the Notifications