অস্কার জয়ী ‘প্যারাসাইট’ অনুপ্রাণিত দক্ষিণী ছবি ‘মিনসারা কান্না’ থেকে, দাবি বিজয় ভক্তদের
অস্কার জয়ী ‘প্যারাসাইট’ অনুপ্রাণিত দক্ষিণী ছবি ‘মিনসারা কান্না’ থেকে, দাবি বিজয় ভক্তদের
সোশ্যাল মিডিয়ায় অস্কার সেরিমনি নিয়ে এখন আলোচনা তুঙ্গে। দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র 'প্যারাসাইট’ চারটে বিভাগে অস্কার জিতে ইতিহাস রচনা করেছে। শ্রেষ্ঠ স্ক্রিনপ্লে, শ্রেষ্ঠ বিদেশি ছবি, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ ছবি হিসাবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছে এই কোরিয়ান ছবিটি। যদিও অনেকেই দাবি করেছেন যে 'প্যারাসাইট’ ছবিটি আসলে দক্ষিণ ভারতের এক ছবি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।

মিনসারা কান্নার গল্প
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের অনুগামীদের বিশ্বাস এই ‘প্যারাসাইট' ছবিটি বিজয়ের ‘মিনাসারা কান্না' ছবি থেকে অনুপ্রাণিত। ‘মিনসারা কান্না'য় দেখানো হয়েছে বড়লোক বাড়ির এক ছেলে (বিজয়), ব্যবসায়ী মহিলা (খুশবু)-এর বাড়িতে একাই কাজ করেন। এরপর বিজয় তাঁর পরিবারের সকলকে মহিলা ব্যবসায়ীর বাড়িতে রাজে লাগান। বিজয় তাঁর ভালোবাসাকে পাওয়ার জন্য এই সামান্য কাজ করছিলেন। কেএস রবিকুমার পরিচালিত এই ছবিটি দর্শকদের কাছে খুবই প্রশংসা পেয়েছে।

প্যারাসাইটের সঙ্গে মিল রয়েছে
প্যারাসাইটের গল্প হল এক গরীব পরিবার ছদ্মনামে এক ধনী পরিবারকে পরজীবীর মতো আঁকড়ে ধরে। যদিও বিজয়ের ভক্তদের দাবি প্যারাসাইটের সঙ্গে অনেকটাই মিল রয়েছে ‘মিনসারা কান্না'র। আর এর জন্য তাঁরা বিজয় ও ছবির পরিচালক কেএস রবিকুমারের ভূয়সী প্রশংসাও করেছেন।

তামিল ছবির অভিনেতারা
১৯৯৯ সালের তামিল এই ছবিতে বিজয় ও মণিকা ক্যাস্টেলিনো মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে রম্ভা, খুশবু, করণ, মণিভান্নম, মনসুর আলি খান সহ আরও অনেককে।












Click it and Unblock the Notifications