Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আন্তর্জাতিক নারী দিবসে বডি শেমিংকে ‘‌ফাটাফাটি’‌ জবাব দিলেন ঋতাভরী চক্রবর্তী

আন্তর্জাতিক নারী দিবসে বডি শেমিংকে ‘‌ফাটাফাটি’‌ জবাব দিলেন ঋতাভরী চক্রবর্তী

আন্তর্জাতিক নারী দিবসের দিনও মেয়েদের শারীরিক গঠন নিয়ে সমাজের মাথাব্যথার অন্ত নেই। বলিউড হোক বা টলিউড অথবা হলিউড, বডি শেমিংয়ের মুখোমুখি সব তারকাদেরই হতে হয়েছে। আর রাস্তাঘাটে, বাসে–ট্রামে সাধারণ মেয়েদের তো হামেশাই তাঁদের শারীরিক গঠন নিয়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়। আসলে নারীদের পারফেক্ট ফিগার মানেই ৩৬–২৪–৩৬। এর বাইরে গেলেই সেটা নয় মোটা আর নয় রোগা, সঙ্গে বডি শেমিং। ‌আর সেইসমস্ত সমালোচকদের মুখ বন্ধ করতেই নারী দিবসে 'বডি শেমিং’–কে একহাত নিয়ে 'ফাটাফাটি’ জবাব দিলেন ঋতাভরী চক্রবর্তী । সঙ্গী আবির চট্টোপাধ্যায়।

বডি শেমিং নিয়ে সিনেমা

'‌ফাটাফাটি'‌ আসলে শিবু-নন্দিতার প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর পরবর্তী ছবি। এই ছবিতে দেখানো হবে এক প্লাস সাইজের মডেলের সফরের কাহিনী। চিরাচরিত মডেলদের শারীরিক গড়ন বলতে যে সংজ্ঞা বা ধ্যান-ধারণা রয়েছে, সেই চিন্তাকে ভাঙতেই উচিত জবাব দিতেই আসছে 'ফাটাফাটি'। আর এই প্লাস সাইজের মডেলের ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। সঙ্গে অবশ্যই তাঁর সঙ্গী আবীর চট্টোপাধ্যায়। মঙ্গলবার নারী দিবসের একেবারে উপযুক্ত সময়ে এই '‌ফাটাফাটি'‌ সিনেমার টিজার প্রকাশ্যে এল।

মুখ্য চরিত্রে ঋতাভরী

মুখ্য চরিত্রে ঋতাভরী


'ফাটাফাটি' ছবিটির পরিচালনা করবেন অরিত্র মুখোপাধ্যায়। প্রসঙ্গত, গতবছরই এই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর অনেকেরই ধারণা ছিল মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। তা নিয়ে যদিও প্রযোজনা সংস্থা কিংবা অপরাজিতার তরফে কোনওরকম মন্তব্য করা হয়নি। তবে, নারী দিবসে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তীর নাম ঘোষণা করা হল।

সোশ্যাল মিডিয়ায় টিজার মুক্তি

সোশ্যাল মিডিয়ায় টিজার মুক্তি

মঙ্গলবার এই সিনেমার টিজার শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'এক প্লাস সাইজ মডেলের গল্প। চলুন সমস্ত চিরাচরিত ধারণাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া যাক। এই নারীদিবসে উইন্ডোজ-এর তরফ থেকে আপনাদের জন্য এক 'ফাটাফাটি' উপহার। নিজের শরীরকে ফাটাফাটিভাবে সেলিব্রেট করার ছবি 'ফাটাফাটি'।'‌ এই পোস্টের পরই শুভশ্রী থেকে সোহিনী সহ টলিউডের অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ঋতাভরীকে উইন্ডোজ প্রযোজনায় '‌ব্রহ্মা জানেন গোপন কর্মটি'‌ সিনেমায় এক মহিলা পুরোহিতের চরিত্রে দেখা গিয়েছিল। ‌

 ঋতাভরীর বডি শেমিং

ঋতাভরীর বডি শেমিং

গতবছরই ঋতাভরীর পরপর ২ টো সার্জারি হওয়ার পর থেকেই তিনি মোটা হতে শুরু করেন। সার্জারির কারণে শরীরচর্চাও বন্ধ। যার জন্য ওজনও বেড়েছে তাঁর। ঋতাভরী নিজেও এরপর বডি শেমিংয়ের শিকার হয়েছেন। আর এই ছবি সেইসব ট্রোলারদের মুখে মোক্ষম জবাব ছোঁড়া হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+