কেন সোনমের বিয়েতে আসবেন না অনুষ্কা! জানুন নেপথ্যের ঘটনা
৮ মে বিয়ে করতে চলেছেন কাপুর পরিবারের অন্যতম সদস্য তথা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। সোনম মুম্বইয়ে তাঁর মাসির বাংলোতে বিয়ে করতে চলেছেন বলে খবর।
৮ মে বিয়ে করতে চলেছেন কাপুর পরিবারের অন্যতম সদস্য তথা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। সোনম মুম্বইয়ে তাঁর মাসির বাংলোতে বিয়ে করতে চলেছেন বলে খবর। যা শাহরুখ খানের বাংলো 'মন্নত' থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত। ওই বাংলোতেই আয়োজিত হবে সেনমের সঙ্গীত ও মেহেন্দির আসর।

এদিকে, বিয়ে উপলক্ষ্য়ে অতিথি নিমন্ত্রণের পালা শেষ । তবে সেই হাইপ্রোফাইল অতিথিদের মধ্যে সোনমের বিয়েতে আসছেন না বলিউড ডিভা অনুষ্কা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। কিন্তু কেন এমন হল? যেখানে অনুষ্কার সঙ্গে 'দিল ধড়কনে দো' ছবিতে অভিনয়ও করেছেন সোনমের বাবা অনিল কাপুর। না! কোনও বিতর্কের গন্ধ নেই এই ঘটনাতে।শোনা যাচ্ছে, জিরো ছবির শুটিংয়ে দেশের বাইরে যেতে হচ্ছে অনুষ্কাকে। সজন্যই তিনি সোনমের বিয়েতে থাকছেন না।
এদিকে , সোনমের বিয়ের নিমন্ত্রণ ইতিমধ্যেই চলে গিয়েছে, দীপিকা, করিনা, রণবীর, করণদের কাছে। সোনমের বিয়ে উপলক্ষ্যে বেশ প্রস্তুত তাঁর পরিবার। সঙ্গীতের নাচের আসরে জমজমাট প্রস্তুতি এখনও চলছে। এদিকে, সাজো সাজো রব সোনমের বাড়িতে। অনিল কাপুর তাঁর মেয়ের বিয়ের জন্য কোনও রকমের কসরৎ ছাড়েছেন না। ব্যস্ত সোনমের মা সুনীতাও। আলোয় সেডে উঠেছে অনিল কাপুরের বাড়ি। তদারকিতে রয়েছেন সুনীতা।












Click it and Unblock the Notifications