কাজলের দিকে কেন ঘৃণাভরে দেখল শাহরুখের ছেলে আব্রাম!
সাম্প্রতিক এক ইন্টারভিউয়ে শাহরুখ ফাঁস করেছেন কীভাবে আব্রাম তাঁকে নিয়ে 'প্রোটেক্টিভ'। আব্রামেক নিয়ে আরও অনেক কথাই জানিয়েছেন তিনি।
শাহরুখ খান বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন। কোনও না কোনও কারণে তিনি সবসময় খবরে থাকেন। তবে যবে থেকে ছোট ছেলে আব্রাম জন্মেছে, শাহরুখকেও প্রতিযোগিতায় পিছনে ফেলে দিয়েছে সে। ফিল্ম ইন্ডাস্ট্রির তো বটেই, খবরের জগতেও আব্রাম সাড়া ফেলে দিয়েছে।
সাম্প্রতিক এক ইন্টারভিউয়ে শাহরুখ ফাঁস করেছেন কীভাবে আব্রাম তাঁকে নিয়ে 'প্রোটেক্টিভ'। দিলওয়ালে সিনেমার একটি দৃশ্যে কাজল শাহরুখকে মারধর করেন। আর সেই দৃশ্য দেখার পরে যখন কাজলের সঙ্গে দেখা হয়, তখন আব্রাম তাঁর দিকে ঘৃণাভরে তাকিয়েছিল।

শাহরুখ আরও জানিয়েছেন যে আরিয়ান ও সুহানা ভক্তদের দেখলে খানিক সঙ্কোচ বোধ করে। তবে আব্রাম একেবারে উল্টো। সে লোকজন ভালোবাসে। বাড়ির বাইরে ভক্ত সমাগম দেখলেই বাবা শাহরুখকে টেনে নিয়ে যায়। যাতে দুজনে মিলে একসঙ্গে হাত নাড়তে পারে।
সকলের মনে হতে পারে আমি আব্রামকে নিয়ে প্রোটেকটিভ। তবে আসল ঘটনা হল, আব্রাম আমাকে নিয়ে প্রোটেকটিভ, জানিয়েছেন শাহরুখ। দিলওয়ালের পর ও কাজলের দিকে ওভাবে তাকিয়েছিল। এমনকী রা ওয়ান-এর পর নওয়াজউদ্দিন সিদ্দিকির দিকেও রেগে তাকায় আব্রাম।
আব্রামকে অনেক খেলনা কিনে দেন শাহরুখ। নিজেই জানিয়েছেন সেকথা। তাঁর কথায়, ওকে খেলনা কিনে দিয়ে মনে হয় আমি আমার ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় আমি অনেক খেলনা চেয়েছিলাম হয়ত, তবে সামর্থ ছিল না। আব্রামের সঙ্গে সেইসব খেলনা দিয়ে খেলে আমার মনে হয় যেন ছোটবেলায় ফিরে গিয়েছি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications