Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিনেত্রী মেয়ের বিয়ে ২৩ জুন, কী বললেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা

আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মুম্বইয়ের বাস্টিনে তিনি বিয়ে করতে চলেছেন প্রেমিক জাহির ইকবালকে। তিনি অভিনেতা তবে সোনাক্ষীর পরে এসছেন বলিউডে। সেই নিয়ে জোর খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। কিন্তু সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী।

তাঁর বাবা তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা যা বলছেন তাতে তো চমকে ওঠার মতো দশা। মেয়ে বিয়ে করছেন সেকথা নাকি জানেনই না তাঁর সঙ্গে নাকি মেয়ে এই নিয়ে কোনও কথাই বলেননি। তিনি বলেছেন যদি মেয়ে জানায় যে সে বিয়ে করছে তাহলে অবশ্যই তিনি এবং তাঁর স্ত্রী আশীর্বাদ দেবেন।

Sonkhsi Sinha

তিনি জানিয়েছেন এখন তিনি দিল্লিতে রয়েছেন। মেয়ে বিয়ে করছে একথা তিনি জানেন না। তাঁর কাছে এই বিষয়ে কোনও তথ্যই নেই। তিনি উল্টে সাংবাদিকদের বলেছেন আপনারা যতটা জেনেছেন আপনাদের কাছ থেকে ততটাই জেনেছি। যখনই মেয়ে তাঁদের বিয়ে নিয়ে খবর জানাবে তিনি এবং তাঁর স্ত্রী গিয়ে আশীর্বাদ দিয়ে আসবেন।

বাবা জানেনই না মেয়ে বিয়ে করছেন। যদিও সোনাক্ষী নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে জাহির ইকবালের সঙ্গে যে সম্পর্ক রয়েছে তার সম্মতি মিলেছে। গত কয়েক মাসে সোনাক্ষীর সঙ্গে জাহির ইকবালের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। জাহিরের সঙ্গে একটি ছবিতে অভিনয়ও করেছেন সোনাক্ষী। তারপর থেকেই তাঁদের সঙ্গে সম্পর্ক গভীর হয়।

শোনা গিয়েছে সোনাক্ষীর আগেও নাকি দুই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল জাহিরের। তারপরেই নাকি সোনাক্ষীর সঙ্গে প্রেম। সলমন খানের দেওয়া একটি পার্টিতে প্রথম জাহিরের সঙ্গে আলাপ পরিচয়। সেখান থেকেই ফোন নম্বর আদান প্রদান। তারপরেই সেটা প্রেমে গড়ায়। সম্প্রতি হিরামান্ডি ওয়েব সিরিজে দেখা গিয়েছে সোনাক্ষীকে। তারপরেই কপিল শর্মার শোয়ে প্রথম প্রেম নিয়ে মুখ খোলেন সোনাক্ষী। যদিও জাহির এবং সোনাক্ষী তাঁদের সম্পর্ক নিয়ে খুব এক লোকদেখাতে পছন্দ করেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+