ডেইসি শাহ-জারিন খানের জন্য পিছতে হল সানি লিওনিকে?

খুব শীঘ্রই জারিন খান এবং ডেইসি শাহের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছিলেন বলিউডের বেবিডল সানি লিওনি। আগামী ৪ ডিসেম্বর সানির ছবি মস্তিজাদে এবং ডেইসি শাহ ও জারিন খান অভিনীত ছবি হেট স্টোরি ৩ মুক্তি পেতে চলেছে।

কিন্তু এই দুই ছবি নিয়ে অযথা প্রতিযোগিতার মুখে পড়তে চান না সানি। আর তাই সানি ও তুষার কাপুর সম্মানজনকভাবে এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে এলেন। মস্তিজাদে ছবির পূর্বনির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়া হল যাতে একইদিনে দুটি ছবি একসঙ্গে মুক্তি পেলে দুই তরফের কাউকেই ব্যবসায়িক ক্ষতি বহন করতে না হয়। [(ছবি) মস্তিজাদে-র নতুন পোস্টারে ললিপপ হাতে 'ক্ষুধার্ত' সানি লিওনি]

কারণ দুই ছবির কাহিনী বা পটভূমি এক না হলেও লাস্য, যৌনতা পরিপূর্ণ। দুই ছবিতেই বহুল পরিমাণে শরীর প্রদর্শন দেখানো হয়েছে, সাহসী দৃশ্যেরও ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে একসঙ্গে এই দুটি ছবি মুক্তি পেলে সমস্যা হতে পারে ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে মস্তিজাদে-র কলাকুশলীরা। [(ছবি) হেট স্টোরি ৩ : একি কাণ্ড করেছেন ডেইসি শাহ ও জারিন খান?]

মস্তিজাদে একটি সেক্সকমেডি ছবি। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সানিকে। একজন হলেন সুপারহট লায়লা। অন্যজন মোটা কালো ফ্রেমের চশমা আঁটা মিষ্টি মেয়ে লিলি।

অন্যদিকে হেট স্টোরি ৩ হল প্রতিহিংসার কাহিনী। এই ছবিটি পূর্বনির্ধারিত মতো ৪ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে। সেখানে মস্তিজাদে ২০১৬ সালের মাঝ জানুয়ারিতে মুক্তি পেতে পারে।

মস্তিজাদে

মস্তিজাদে

মস্তিজাদে একটি সেক্সকমেডি ছবি। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সানিকে। ইনি হলেন সুপারহট লায়লা লেলে।

লিলি লেলে

লিলি লেলে

মস্তিজাদে ছবিতে সুপার লায়লার পাশাপাশি লিলির চরিত্রেও অভিনয় করছেন সানি লিওনি। মোটা কালো ফ্রেমের চশমা আঁটা মিষ্টি মেয়ে লিলি।

ডেইসি শাহ

ডেইসি শাহ

হেট স্টোরি ৩-এ লাভ টু হেট ইউ বেবি গানে তাপমাত্রার পারদ হু হু করে চড়িয়ে দিয়েছেন ডেইসি।

জারিন খান

জারিন খান

জারিন থানও কম যান না কোনও অংশে। আগামী ৪ ডিসেম্বর সানির ছবি মস্তিজাদে এবং ডেইসি শাহ ও জারিন খান অভিনীত ছবি হেট স্টোরি ৩ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মস্তিজাদের মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় আপাতত কোনও প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে না হেট স্টোরি ৩-কে।

করন-জারিন

করন-জারিন

এর আগে বিপাশা বসুর সঙ্গে উত্তেজক দৃশ্যে দেখা গিয়েছে করণকে। এবার পালা জারিন খানের।

 জারিন-করন

জারিন-করন

জারিনের মতো ডেইসির সঙ্গেও বিভিন্ন সাহসী দৃশ্যে দেখা যাবে করণ সিং গ্রোভারকে।

জারিন-শরমন

জারিন-শরমন

করণের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন শরমন যোশীও। শরমনের সঙ্গে এই ছবিতে জারিন ও ডেইসির একাধিক উত্তেজক দৃশ্য রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+