Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই অভিনেত্রী কোন খাবার দেখলে নিজেকে সামলাতে পারেন না, জানেন আপনি

এই অভিনেত্রী কোন খাবার দেখলে নিজেকে সামলাতে পারেন না, জানেন আপনি

বলিউড তথা টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে পড়েন অভিনেত্রী রাইমা সেন। সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের বড় মেয়ে তিনি। তবে এটা তাঁর পরিচয় নয়। তিনি নিজের যোগ্যতা এবং ক্ষমতার জেরেই আজ একজন স্বনাধন্য অভিনেত্রী। চলচ্চিত্র ছাড়াও তিনি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে এইসব কিছুর পাশাপাশিও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁকে ইনস্টাগ্রামে ১.৪ মিলিয়ন মানুষ অনুসরণ করে থাকেন। বয়স বাড়লেও তাঁর রূপে মুগ্ধ আট থেকে অষ্টাদশী।

যোগ ব্যায়াম করেন অভিনেত্রী

যোগ ব্যায়াম করেন অভিনেত্রী

অভিনেত্রী তাঁর শরীর ফিট রাখার জন্য শুধু মাত্র যে ডায়েট করে থাকেন তা কিন্তু নয়। তিনি ধ্যানও করেন অনেক সময়। সেই সঙ্গে তিনি ব্যায়ামও করেন। অভিনেত্রী জিম করেন না। তবে নিজের শরীরকে সুস্থ ও ফিট রাখতে রোজ যোগ ব্যায়াম এবং নৃত্য চর্চ্চা করেন থাকেন। একবার অভিনেত্রী জানিয়েছিলেন, যোগ ব্যায়ামের ভঙ্গী এবং শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম থেকে দারুণ ভাবে শরীরের ক্যালোরি কমায়।

নাচতে খুব পছন্দ করেন তিনি

নাচতে খুব পছন্দ করেন তিনি

অভিনয়ের পাশাপাশি রাইমা খুব ভালো একজন নৃত্য শিল্পীও বটে। বলিউড থেকে পাশ্চাত্য সঙ্গীতে নাচতে পছন্দ করেন অভিনেত্রী। রাইমা অন্যান্যা অভিনেত্রীদের মতো কঠোর ডায়েট মেনে চলেন না। অভিনেত্রী বাড়ির রান্না খেতে খুব পছন্দ করেন। তবে মাছও খেতে তিনি খুব ভালোবাসেন।

কী খেতে ভালোবাসেন অভিনেত্রী

কী খেতে ভালোবাসেন অভিনেত্রী

তিনি এক সাক্ষাৎকারের জানিয়েছেন, তিনি ইতালিও খাবার খেতে খুব ভালোবাসেন। তাঁর পছন্দের খাদ্য তিনি যখনই খান সেটা তিনি প্রচুর পরিমাণে খান না অল্পই খান। তিনি সকালবেলা ঘুম থেকে উঠেই খান মিশ্র উদ্ভিজ্জ রস এবং ওটস। সারাদিন তিনি খান ডিমের সাদা অংশ এবং স্যালাড খান। অভিনেত্রী রাতে খুব হালকা খাবার খান। তবে ডেজারর্ট খেতে খুব ভালোবাসেন। মাঝে মধ্যে তা ইচ্ছে করলে তিনি খেয়ে থাকেন। এটি দেখলে তিনি লোভ সামলাতে পারেন না বলে জানিয়েছিলেন একবার। তবুও তিনি এত সুন্দর স্বাস্থ্যের অধিকারী, এটা দেখেও অবাক হয়ে যান অনেকেই।

 কোন কোন সিনেমায় অভিনয় করেছেন তিনি

কোন কোন সিনেমায় অভিনয় করেছেন তিনি

রাইমা অনেক সিনেমায় অভিনয় করেছেন। অভিনেত্রী গড ফাদার, পরিনীতা, যুদ্ধ শিশু, ক্ষত নানা সিনেমায় অভিনয় করে সকলে বিশেষ নজর আকর্ষণ করেছিলেন। বয়স বাড়লেও তাঁর রূপে মুগ্ধ থাকেন সকল অনুগামীই। জনপ্রিয় অভিনেত্রী ছাড়াও তিনি একজন সুদক্ষ মডেল। এখনও তাঁর সুদর্শন চেহারা ও মোহময়ী চাউনিতে সকল অনুগামী অবাক হয়ে যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+