আরিয়ান খানের মাদক কাণ্ডের সময় শাহরুখ খানের সঙ্গে সমীর ওয়াংখেড়ের চ্যাট ফাঁস
শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। তারপর কেটেছে দু’বছর। তবে ফের এই বিষয় নিয়ে আবারও উঠে আসছে নানান তথ্য। এবার প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে উঠছে নানান অভিযোগ। তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলাও করেছে সিবিআই। তবে কারণ কী, কিংখান পুত্র আরিয়ানের মাদক কাণ্ডে প্রায় ২৫ কোটি টাকার ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
শাহরুখ খানের সঙ্গে সমীর ওয়াংখেড়ের হোয়াটস অ্যাপ চ্যাটের তথ্য সামনে এসেছে। যেখানে ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার না করার জন্যও অনুরোধ করেছিলেন কিংখান। সিবি আইরা যে মামলা করেছিলে সেটি বাতিল করার জন্য বম্বে হাইকোর্টেও গিয়েছিলেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে।

সেই চ্যাটে অভিনেতাকে লিখতে দেখা গেছে, আমি একজন বাবা, আমি আমার সামর্থ্য অনুযায়ী সব কাজ করি, আর সেভাবেই আপনার সঙ্গে কথা বলব। আপনি একজন ভদ্রলোক, আর আমি একজন ভালো স্বামী, আমার পরিবারকে আমার সাহায্য করা আমার দায়িত্ব। পরিবারকে আইনি ঝঞ্ঝাট থেকে বের করারও আমারই কর্তব্য। আমি, আপনি দু’জনেই মানুষ, তাই বলছি দয়া করে আমার ছেলেকে আর জেলে থাকতে দেবেন না।
সমীর ওয়াংখেড়ের পরেও আরও চারজনের বিরুদ্ধে সিবিআই FIR দায়ের করেছে। আরিয়ানকে ২০২১ সালের ৩ অক্টোবরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে জোরালো প্রমাণ না পাওয়ার জন্য তাঁকে তিন সপ্তাহ পর তাঁকে জামিন দেয় হাইকোর্ট।

দুই বছর আগে মুম্বই উপকূলে কর্ডেলিয়া ক্রুজে থেকে আরিয়ানকে গ্রেপ্তার করেছিলেন সমীর। ২৯ দিন জেলে থাকার পর আরিয়ান মুক্তি পাবে। সেই সময় খান পরিবারে নেমে এসেছিল দুর্দিন। সেই সময় সমীর ওয়াংখেড়ে দাবি করেছিলেন, আরিয়ান খান এই কর্মকাণ্ডে পুরোপুরি জড়িত। তার অনুমতি ছাড়া কেউ মাদক ও রেভ পার্টিতে তার নাম ব্যবহার করতে পারবে না। বলিউডের অনেক বড় তারকা এসব কর্মকাণ্ডে জড়িত। তারা রেভ পার্টির আয়োজন করে এবং বিনামূল্যে মাদক দেওয়া হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications