এক শিল্পীর 'অন্য' লড়াইয়ের কাহিনি বলছে প্রসেনজিতের 'কিশোর কুমার জুনিয়র'! দেখুন ভিডিও
'বাঙ্গালি ইতনে ডরপোক হোতে হ্যায়?'... প্রশ্নের জবাবটা রয়েছে ট্রেলারের শেষ পর্যায়ে। আর তার জবাব দিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি ছবিতে রয়েছেন 'কিশোর কুমার জুনিয়ার'-অর ভূমিকায়।
'বাঙ্গালি ইতনে ডরপোক হোতে হ্যায়?'... প্রশ্নের জবাবটা রয়েছে ট্রেলারের শেষ পর্যায়ে। আর তার জবাব দিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি ছবিতে রয়েছেন 'কিশোর কুমার জুনিয়র'-অর ভূমিকায়।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি এক শিল্পীর জীবন ঘিরে। যে জীবনের এক অনন্য লড়াই তুলে ধরেছে ছবির ট্রেলার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , অপরাজিতা আঢ্য অভিনীত এই ছবি শুধু এক শিল্পীর লড়াইয়ের কথা বলেনি, সেই সঙ্গে এক শিল্পীর পরিবারের লড়াইকেও তুলে ধরেছে। খুব স্পষ্টভাবে বললে, একজন ব্যক্তির শিল্পীসত্ত্বার লড়াই তুলে ধরেছে ছবির ট্রেলার।
আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে 'কিশোর কুমার জুনিয়র'। উল্লেখ্য , সেই দিনই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'এক যে ছিল রাজা'। ফলে এবারের পজোয় জমজমটা বক্স অফিস যুদ্ধে দুই প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকছে সৃজিত ও কৌশিকের ছবি। একদিকে, ছবির নায়ক প্রসেনজিৎ অন্যদিকে, ছবির নায়ক যিশু।












Click it and Unblock the Notifications