(ভিডিও) দেখে নিন সুখবিন্দরের গাওয়া 'দিল ধড়কনে দো'-র নতুন গান

জোয়া আখতারের পরিচালনায় তৈরি হচ্ছে এই সিনেমা। ইতিমধ্যেই স্পেন ও তুরস্কে সিনেমার শুটিং হয়ে গিয়েছে।
বহুদিন ধরে একটি সুদৃশ্য ক্রুজে শুটিং করেছেন পরিচালক জোয়া আখতার। এই সকল খ্যাতিমান অভিনেতারা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর। তিনি রণবীরের পিতার ভূমিকায় অভিনয় করেছেন।
এই সিনেমায় গান গেয়ে গানের জগতে অভিষেক ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া। গানে তাঁকে সঙ্গত দিয়েছেন ফারহান আখতার। তাঁরা দুজনে সিনেমার টাইটেল ট্র্যাকটি গেয়েছেন।
ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে 'দিল ধড়কনে দো' সিনেমার ট্রেলর। এবার দেখে নিন সুখবিন্দর সিং, শঙ্কর মহাদেবন সহ বেশ কয়েকজনের গাওয়া এই সিনেমার একটি নতুন গানের ভিডিও।












Click it and Unblock the Notifications