(ভিডিও) দেখুন জীবনের প্রথম অডিশন দিতে যাওয়া আলিয়া ভাটকে

বলিউডে অভিষেক থেকেই একের পর এক ছবিতে সাফল্য পেয়ে চলেছেন আলিয়া। ভাট পরিবারের মেয়ে বলে তাঁর যে খুব সহজেই সিনেমায় নাম লেখানো হয়ে গিয়েছিল, বিষয়টি মোটেও তেমন নয়। রীতিমতো অডিশন দিয়ে প্রথম সিনেমায় সুযোগ পান তিনি। ধর্ম প্রোডাকশনের ব্যানারে তৈরি এই সিনেমার জন্য আলিয়ার অডিশন নেন বিখ্যাত পরিচালক করণ জোহর।
এই সিনেমায় আলিয়া ছাড়াও ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুন ধাওয়ান। এই চলচ্চিত্রে এমনকী বিকিনি পরেও যথেষ্ট সাবলীল অভিনয় করেছেন আলিয়া। এরপর তিনি করেন হাইওয়ে নামের চলচ্চিত্র যেটিতেই অনবদ্য অভিনয় করেন তিনি।
এবছর আলিয়ার 'শানদার', 'উড়তা পাঞ্জাব' ইত্যাদি ছবি মুক্তি পাওয়ার কথা। দুটি সিনেমাতেই আলিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শাহিদ কাপুরকে।
তাঁর অভিনয়, নাচ মন কেড়েছিল পরিচালক করণ জোহরের। কেমন ছিল আলিয়ার প্রথম অডিশনের দিনটি? দেখে নিন একঝলকে।












Click it and Unblock the Notifications