(ছবি ও ভিডিও) দেখুন অক্ষয় কুমারের 'রুস্তম' ছবির ট্রেলর: সত্যিই কি তিনি দেশপ্রেমী?
অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত রুস্তম ছবির ট্রেলর। ফের একবার খিলাড়ি কুমারের ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় ভারতীয় আইন ব্যবস্থা। শুনে আরাও জানার কৌতুহল জাগছে নিশ্চয়ই?
রুস্তম গল্প হল এক নৌসেনা অফিসার কে এম নানাভতির। যে নিজের স্ত্রীর প্রেমিক প্রেম আহুজাকে খুন করেন। এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছিল গোটা দেশ। এই ছবির পরিচালক টিনু সুরেশ দেশাইয়ের প্রথম ছবি এটি। ছবির কাহিনি লিখেছেন বিপুল কে রাওয়াল। আগামী ১২ আগস্ট থিয়েটারে মুক্তি পাবে ছবিটি।
এই ছবিতে রুস্তম পাভরির ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ইলিয়ানা ডিক্রুজ। রুস্তমের স্ত্রীয়ের প্রেমিকের নাম বিক্রম মাখিজা যাকে খুন করবে রুস্তম।
তিন মিনিট ৮ সেকেন্ডের যে ট্রেলরটি মুক্তি পেয়েছে, তাতে কিন্তু শুধু এই ত্রিকোণ প্রেম ও খুনের ঘটনার বাইরেও আরও অনেক কিছু রয়েছে। যা দেখে এই ছবি থিয়েটারে গিয়ে দেখার কৌতুহলটা অবশ্যই বেড়ে যায়। যারমধ্যে বিশ্বাসঘাতকতা, দেশপ্রেম, ব্ল্যাকমেল তিনটি গুরুত্বপূর্ণ সূত্র।
দেশপ্রেমী? দেশদ্রোহী? নাকি খুনি? ছবির ট্রেলরের ব্যবহৃত এই ক্যাচলাইন ছবি দেখার আকর্ষণীয়তা কয়েকগুন বাড়িয়ে দেয়। সঙ্গে ছবির শিরোনামের ক্যাচলাইন 'থ্রি শটস দ্যাট শকড দ্য নেশন।' (তিনটি গুলি যা দেশকে হতবাক করেছে) বেশ কৌতুহলউদ্দীপক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications