ঝড়ের গতিতে দৌড়চ্ছে হৃতিক-টাইগারের 'ওয়ার'! বক্স অফিসে তোলপাড় করা রেকর্ড
১৫৪ মিনিট! পুরোটাই অ্যাকশান! হয়ত এভাবে বললেই হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ওয়ার ছবিকে ভালোভাবে ব্যাখ্যা করা যাবে। ২০১৯ এর প্রথমে 'সুপার ৩০' তারপর 'ওয়ার' , দুটি 'ব্যাক টু ব্যাক' ছবিতে কার্যত মাতিয়ে দিয়েছেন বলিউডের এই 'ধুম' স্টার!

উৎসবের মরশুম শুরুতেই মাতিয়ে দিয়ে গত ২ রা অক্টোবর মুক্তি পেয়েছিল হৃতিক ও টাইগার অভিনীত 'ওয়ার'। টানটান অ্যাকশন, ক্লাইম্যাক্সে ছবির গল্পের টুইস্ট, সঙ্গে তাক লাগানো টাইগার-হৃতিক জুটির নাচ, সবমিলিয়ে ২০১৯ র অন্যতম হিট ছবি 'ওয়ার'। ইতিমধ্যেই ছবি পার করে ফেলেছে ২৫০ কোটির গণ্ডি। মনে করা হচ্ছে, রবিবার একাই এই ছবি বাজার করে নেবে ১৫ কোটি। ফলে ক্রমাগত অপ্রতিরোধ্য হয়ে উঠছে যশরাজ গ্রুপের ফিল্ম 'ওয়ার'।
একটানা দ্বিতীয় সপ্তাহের শুক্রবারেও বক্স অফিসে সবচেয়ে বেশি যেসমস্ত ফিল্ম ব্যবসা করেছে , তার মধ্যে 'ওয়ার' অন্যতম। মুক্তির দ্বিতীয় সপ্তাহের শুক্রবারে ছবিটি বাজার করেছে ৭ কোটি টাকার। যা নিঃসন্দেহে একটি 'রেকর্ড'। কারণ সেই দ্বিতীয় সপ্তাহের শুক্রবারে প্রিয়ঙ্কা চোপড়ার 'কামব্যাক ' ফিল্ম 'দ্যা স্কাই ইজ পিঙ্ক'ও তুমুল প্রতিযোগিতা দিয়েছে 'ওয়ার' কে। সবমিলিয়ে কোথাও গিয়ে তুমুল ঝোড়ো ইনিংস খেলে যাচ্ছে হৃতিকের ছবি 'ওয়ার'।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications