ইনস্তাগ্রামে নিজেদের প্রেমের বিজ্ঞাপনে 'বিরুষ্কা' ?
ভ্যালেন্টাইনস ডে -এর দিন নিজেদের অনুষ্কার সঙ্গে কাটানো সময়ের ছবি পোস্ট করলেন বিরাট কোহলি।
ভ্যালেন্টাইনস ডে মানেই প্রেমকে হয় খুঁজে পাওয়ার দিন নয়তো প্রেমে আরেক বার নতুন করে ধরা দেওয়ার দিন। প্রতিবারের মতো এবারেও প্রেমের এই বিশেষ দিন নিয়ে হৈচৈ কিছু কম ছিলনা। উৎসবের আনন্দে গা ভাসিয়েছে বহু প্রেমিক জুটি। দিনটিকে নিজেদের মতো করে কাটিয়েছেন বহু তারকা জুটিও। এঁদেরই মধ্যে একটি নাম 'বিরুষ্কা'![অনুষ্কার সঙ্গে বাগদান নিয়ে এবার মুখ খুললেন বিরাট কোহলি!]
না, বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার নাম এখন আর আলাদা করে নেওয়া যায় না। তাঁরা এখন 'লাভ বার্ডস'। গতকাল অন্যান্য প্রেমিক জুটির মতো তাঁরাও একসাথে সময় কাটিয়েছেন। আর তাঁর প্রমাণ হিসাবে নিজের ইনস্তাগ্রাম প্রোফাইলে সেই ছবি পোস্ট ও করেছেন বিরাট কোহলি।[বিরাট কোহলির এই টুইট বছরের 'সবচেয়ে প্রভাবশালী' তকমা পেয়েছে]

ছবি পোস্টের সঙ্গে বিরাট লিখেছেন, 'প্রত্যেকটি দিনই ভ্যালেন্টাইন ডে যদি কেউ চায় তো, আর প্রতিটি দিনই অনুষ্কা আমার জন্য সেইরকমই বানিয়ে দিয়েছে।'জানা গিয়েছে, বিরাট অনুষ্কা দুজনেই নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে তৎপর। সমালোচকদের মতে সোস্যাল মিডিয়ায় বিরাটের এই ছবি পোস্ট করা , অনেকটাই নিজেদের প্রেমের বিজ্ঞাপণ করা ছাড়া আর কিছুই নয়। যদিও অনেকেই মনে করছেন কিছুদিন আগে তাঁদের বিচ্ছেদের খবর জোরদার হওয়ায়, সেই রটনাকে ধামাচাপা দিতেই বিরাটের এই পোস্ট।[নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন অনুষ্কা শর্মা]












Click it and Unblock the Notifications