হোটেলের ঘরে বিদ্যাকে নিয়ে যেতে চেয়েছিলেন পরিচালক! এরপর কী করেছিলেন অভিনেত্রী
২০০৫ সালে বলিউডে প্রদীপ সরকারের ছবি 'পরিণীতা' দিয়ে সফর শুরু করেন বিদ্যা বালান। তার আগে অবশ্য দক্ষিণী ছবিতে মুখ দেখিয়ে ফেলেছেন এই গুণী অভিনেত্রী।
২০০৫ সালে বলিউডে প্রদীপ সরকারের ছবি 'পরিণীতা' দিয়ে সফর শুরু করেন বিদ্যা বালান। তার আগে অবশ্য দক্ষিণী ছবিতে মুখ দেখিয়ে ফেলেছেন এই গুণী অভিনেত্রী। এছাড়াও বাংলা ছবি 'ভালো থেকো' -য় অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন এই দক্ষিণী নায়িকা। তবে বলিউডে পা রাখার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বিদ্যাকে। এর আগে, যদিও বিদ্যা পেরিয়ে এসেছিলেন কিছু অন্ধকার অধ্যায়।

হোটেল রুমে নিয়ে যেতে চেয়েছিলেন পরিচালক!
বিদ্যা বালান নিজের ফেলে আসে দিনের স্মৃতি রোমন্থনের সময় প্রসঙ্গ উত্থাপন করেন । এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'একটা সময় আমার মনে আছে.. আমি তখন ছিলাম চেন্নাইয়ে। পরিচালক এসেছিলেন আমার কাছে। আমি বলেছিলাম , চলুন কফিশপে গিয়ে বসি। উনি ক্রমাগত জোর করতে লাগলেন, হোটেলের ঘরে গিয়ে কথা বলবার জন্য। আমি আমার বাড়ির দরজাটা খুলে দিয়েছিলাম। পাঁচ মিনিটে উনি বেরিয়ে গিয়েছিলেন।'

আরও যা ঘটে যায় বিদ্যার সঙ্গে
বিদ্যা বালান জানান , দক্ষিণের আরও একজন পরিচালক তাঁকে দেখিয়ে বিদ্যার রূপের সমালোচনা করেন। বলেন, এমন দেখতে কেউ কিভাবে ফিল্মের নায়িকা হতে পারেন? এরপর বহুদিন পর্যন্ত বিদ্যা আয়নার সামনে আসতেন না অবসাদে। পুরোনো দিনের সেই সব কথা রোমন্থন করেন বিদ্যা বালান।

বহু ছবি থেকে সরানো হয় বিদ্যাকে
সাক্ষাৎকারে বিদ্যা জানান, কেরিয়ারের শুরুর দিকে তিনি দক্ষিণী ছবি দিয়ে জীবন শুরু করেন। যদিও বহু ফিল্ম থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি তিনি জানান, একটি দক্ষিণী ছবিতে অভিনয়ের সময় চিত্রনাট্যে যে ধরনের মশকরার সংলাপ ব্যবহার হয়েছিল, তাতে অস্বস্তি হচ্ছিল বিদ্যার। এরপরই তিনি ফিল্মটি ছেড়ে দেন। পরে ছবির নির্মাতারা তাঁকে আইনি নোটিসও পাঠান।












Click it and Unblock the Notifications