করোনা আবহে মার্চ মাস থেকে শুটিং শুরু ভিকি কৌশল অভিনীত ‘শ্যাম বাহাদুর’–এর
‘শ্যাম বাহাদুর’–এর শুটিং শুরু হবে মার্চ থেকে
দেশ ভিত্তিক যে কোনও বলিউড সিনেমার জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভিকি কৌশল। গত বছর সর্দার ভিকির সর্দার উধম সিং বক্স অফিসে দারুণভাবে সাড়া ফেলেছিল। তবে এখানেই শেষ নয়, ভিকির ঝুলিতে রয়েছে আরও নতুন ছবির সম্ভার। উরি: দ্য সার্জিকাল স্ট্রাইকের অভিনেতা নতুন চরিত্র নিয়ে নতুনভাবে এই বছর আসতে চলেছেন। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ভিকি কৌশলের আসন্ন ছবি শ্যাম বাহাদুর নিয়ে।

ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ–এর জীবনী নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমাটি। গত বছর এই ছবিতে তাঁর লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ভিকি কৌশল। শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হতে চলেছে। প্রসঙ্গত, বিনোদন জগতের ওপর এই মাসে কোভিড–১৯ কেসগুলির প্রভাব ব্যাপকভাবে পড়েছে যার কারণে বহু সিনেমার শুটিং পিছিয়ে দিতে হয়েছে। কিছু নির্মাতা এই কোভিডের মধ্যেই শুটিং শুরু করতে চাইছেন আবার কিছুজন অপেক্ষা করতে চাইছেন আরও ক’টা দিন। এই প্রজেক্টের মধ্যেই রয়েছে ভিকির শ্যাম বাহাদুর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে এ বছরের মার্চ মাস থেকেই শ্যাম বাহাদুর ছবির শুটিং শুরু হয়ে যাবে। শ্যাম মানেকশ–এর স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে সানিয়া মালহোত্রাকে। এই সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন ফতিমা সানা। গত বছর ৩ এপ্রিল শ্যাম মানেকশ–এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এই ছবির ঘোষণা করে ভিকি বলেছিলেন, 'আমি আমার অভিভাবকের কাছ থেকে সবসময় শ্যাম বাহাদুরের কথা শুনে এসেছি। যিনি পাঞ্জাবের বাসিন্দা ছিলেন এবং তিনি ১৯৭১ সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমার কাছে এই ছবির অন্য এক গুরুত্ব রয়েছে। নিজেকে ধন্য মনে করছি এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে।’
শ্যাম বাহাদুরের পাশাপাশি নিতেশ তিওয়ারি পরিচালিত বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর ও কার্তিক আরিয়ানের একটি প্রজেক্টের শুটিংও মার্চ থেকে শুরু হবে। যদিও এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি। বর্তমানে ভিকি কৌশল ব্যস্ত রয়েছেন সারা আলি খানের সঙ্গে লক্ষ্মণ উতেকরের আগামী ছবির শুটিং নিয়ে। ভিকি ও সারার এটাই একসঙ্গে প্রথম সিনেমা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications