অভিনন্দনের চরিত্রে ভিকি কৌশল! পুলওয়ামা নিয়ে ফিল্মে স্টারকাস্টের দৌড়ে আর কারা

পাকিস্তানের মাটিতে গিয়ে ভারতের হামলার পর থেকে অভিনন্দন বর্তমানের পর্ব পর্যন্ত গোটা ঘটনা এবার ৭০ এমএম এর পর্দায় তুলে ধরতে চাইছে বলিউড।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ইতিমধ্যেই ফিল্ম 'উরি' রীতিমত সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছে বক্স অফিসে। ক্রমেই ফিল্মের সাফল্য বক্স অফিসে নজর কাড়তে শুরু করে। এরপরই কাশ্মীরের পুলওয়ামায় মর্মান্তিক জঙ্গি হামলার ঘটনা ঘটে যায়। যার পর পাল্টা জবাবে ভারতের তরফে 'সার্জিক্যাল স্ট্রাইক ২' ঘটে যায়। পাকিস্তানের মাটিতে গিয়ে ভারতের হামলার পর থেকে অভিনন্দন বর্তমানের পর্ব পর্যন্ত গোটা ঘটনা এবার ৭০ এমএম এর পর্দায় তুলে ধরতে চাইছে বলিউড।

পুলওয়ামা লড়াই বলিউডে!

পুলওয়ামা লড়াই বলিউডে!

বলিউড জুড়ে এই মূহূর্তে জোরদার লড়াই পুলওয়ামা নিয়ে ফিল্মকে ঘিরে। শোনা যাচ্ছে, তিনজন ভিন্ন প্রোডিউসার এই ফিল্ম নির্মানের জন্য কপিরাইটের লড়াইে রয়েছেন। কোনও ফিল্মের নাম 'অভিনন্দন', কোনও ছবির নাম 'পুলওয়ামা' রাখা হচ্ছে বলে খবর। আসরে নেমে পড়েছেন বলিউডের নামজাদা প্রযোজকরা।

 অভিনন্দনের ভূমিকায় কে?

অভিনন্দনের ভূমিকায় কে?

শোনা যাচ্ছে , বলিউডের অন্যতম সফল পরিচালক অভিষেক কাপুর তৈরি করতে চলেছেন পাকিস্তানে আটকে পড়া ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের জীবনের ওপর আধারিত ছবি। সীমান্ত পারে অভিনন্দনের লড়াইয়ের ছবিটাই তুলে ধরতে চাইছে অভিষেকের ফিল্ম। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, এই ছবিতে অভিনন্দনের ভূমিকায় থাকতে চলেছেন ভিকি কৌশল। তবে ফিল্ম কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে চাননি।

অভিনন্দনের ভূমিকায় বেশ কিছু অভিনেতার নাম !

অভিনন্দনের ভূমিকায় বেশ কিছু অভিনেতার নাম !

শুধু ভিকি কৌশলই নন, উইং কমান্ডারের চরিত্রে ,অজয় দেবগণ ও অক্ষয় কুমারের নামও উঠে আসছে। অক্ষয়ের ফ্যানবেস আর অজয়ের স্টারডমের সঙ্গে বলিউডের সাম্প্রতিক হার্টথ্র্ব ভিকি কতটা লড়াই দিতে পারবেন , এখন সেদিকে নজর গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+