হাসপাতালে পতি পত্নি অউর ওহ-র অভিনেত্রী
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পতি পত্নি অউর ওহ-র অভিনেত্রী বিদ্যা সিনহা।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পতি পত্নি অউর ওহ-র অভিনেত্রী বিদ্যা সিনহা। গতকাল রাতেই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছিল অভিনেত্রীর। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাঁকে জুহুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষার পরেই তাঁকে আইসিইউ-তে নিয়ে যান। অবস্থান অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

বলিউডের একাধিক ভালো ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা। ছোটি সি বাত, রজনীগন্ধী, পতি পত্নি অউর ওহ্-র মতো জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও একাধিক টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি কুলফি কুমার বাজেওয়ালা সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। এর আগে কুবুল হ্যায়, কাব্যাঞ্জলির সহ একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন বিদ্যা সিনহা। এখন তাঁর বয়স ৭১ বছর।
পরিবারের লোকেরা জানিয়েছেন, অনেকদিন ধরেই তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিয়েছিল। সেখান থেকে হার্টে এবং ফুসফুসে সমস্যা দেখা দেয়। গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট বেড়েছিল তাঁর। তারপরেই হাসপাতালে ভর্তি করা হয়।












Click it and Unblock the Notifications