Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'নরকে থাকুন' , সুষমা স্বরাজের মৃত্যু নিয়ে পাক অভিনেত্রীর মন্তব্যে তুলকালাম

'নরকে থাকুন' ,সুষমা স্বরাজের মৃত্যুতে মন্তব্য পাক অভিনেত্রীর

বিতর্কিত পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক ফের খবরে। বেশ কিছু বছর আগে বলিউডে কেরিয়ার গড়তে বীণা ভারতে আসেন। ' বিগবস' অনুষ্ঠানের হাত ধরে জনপ্রিয়তা ছুঁয়ে নেন বীণা । তবে পরবর্তী কালে বীণার কেরিয়ার মুখ থুবড়ে পড়ায় দেশে ফিরতে বাধ্য হন এই পাকিস্তানি অভিনেত্রী। যিনি এতদিন ভারতে ছিলেন, সেই বীণা ভারতেরই প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যু নিয়ে নিম্নমানের পোস্ট করে ফের বিতর্কে।

নরকে থাকুন , সুষমা স্বরাজের মৃত্যু নিয়ে পাক অভিনেত্রীর মন্তব্যে তুলকালাম


সুষমা স্বরাজের মৃত্যুতে শুধু ভারত নয়, গোটা বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা শোক প্রকাশ করেছেন। এদিকে, পাকিস্তানের বীণা মালিক টুইটারে লেখেন 'রেস্ট ইন হেল', অর্থাৎ 'নরকে থাকুন'। বার্তার পাশে একটি আগুনের ইমোজিও পোস্ট করেন বীণা। যার পর থেকে রীতিমতো তপ্ত ইন্টারনেট। নেটিজেনরা তীব্র সমালোচনা করেছেন বীণার এই নিম্ম রুচির পোস্টের।

প্রসঙ্গত, সুষমা স্বরাজ যতদিন এদেশের বিদেশমন্ত্রী ছিলেন, সেই সময় ভারত পাকিস্তানের মধ্য সম্পর্ক তলানিতে পৌঁছলেও, পাকিস্তান থেকে চিকিৎসা করাতে আসা বহু পরিবারকে ভিসা সহজে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সুষমার মৃত্যুর পর যদিও সীমান্তের ওপার থেকে বারবার নিম্মরুচির পোস্টই উঠে এসেছে! যা নিয়ে তাজ্জব গোটা নেট দুনিয়া। অন্যদিকে, যে সমস্ত ভারতীয়কে তিনি বিদেশের খারাপ পরিস্থিতি থেকে দেশে ফিরিয়ে আনেন , তাঁরা প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবরে রীতিমতো আবেগপ্রবণ হয়ে ওঠেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+