বরুণ–নাতাশার বিয়ের অতিথি তালিকা থেকে বাদ গোবিন্দা ও বচ্চন পরিবার
বরুণ–নাতাশার বিয়ের অতিথি তালিকা থেকে বাদ গোবিন্দা ও বচ্চন পরিবার
আর কিছুক্ষণের মধ্যেই আলিবাগে পাঞ্জাবি রীতি–নীতি মেনে বিয়ে হবে বরুণ ধাওয়ান ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে। আলিবাগের ম্যানসন হাউসে সাজো সাজো রব পড়ে গিয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ম্যানসনের চারপাশে সিসিটিভি লাগানো হয়েছে। তবে করোনা মহানারির কথা চিন্তা করে অতিথি সংখ্যা মাত্র ৫০ জন বলেই জানা গিয়েছে।

বরুণ–নাতাশার বিয়েতে আমন্ত্রিত নন অমিতাভ বচ্চন বা তাঁর পরিবারের কোনও সদস্য। অথচ অভিষেক–ঐশ্বর্যর বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ডেভিড ধাওয়ান। নিমন্ত্রিত তালিকা থেকে বাদ পড়েছেন গোবিন্দাও। উল্লেখ্য, 'কুলি নম্বর ১’ সিনেমার রিমেকের সময় ডেভিড-বরুণের সঙ্গে গোবিন্দার মনোমালিন্য হয়। সেই জন্যই কি নিমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়লেন বলিউডের 'হিরো নম্বর ১’? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।তবে সূত্রের খবর, আলিবাগে বরুণের বিয়েতে থাকবেন শাহরুখ খান, সলমন খান, আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকারা। বরুণের বিয়েতে আমন্ত্রিত নন বনি কাপুর ও তাঁর পরিবারও। অথচ বনি কাপুরের সন্তানদের সঙ্গে বরুণের বন্ধুত্ব বেশ ভালো। শোনা যাচ্ছে, বিয়েতে অর্জুন কাপুরকে আমন্ত্রণ করলেও অনিল কাপুর বা সোনম কাপুরকে আমন্ত্রণ জানানো হয়নি।
শোনা গিয়েছে, প্রথমে ভিয়েতনামে 'ডেস্টিনেশন ওয়েডিং’ করার কথা ছিল বরুণের। কিন্তু করোনার কারণে তা বাতিল করতে হয়। পরে আবার 'যুগ যুগ জিও’ ছবির শুটিং করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হন বরুণ। করোনা মুক্ত হয়েই বিয়ের তোড়জোর শুরু করে দেন বলে খবর। রবিবারই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ডেভিডপুত্র।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications