মার্কিন মুলুকে প্রিয়ঙ্কা কি জাতিবিদ্বেষের শিকার! নিক-ঘরনীকে নিয়ে নয়া বিতর্কে গর্জে উঠল বলিউড

রাজস্থানের উমেদ ভবন প্য়ালেসে রাজকীয় বিয়ের আয়োজনে লাইমলাইট বেশ কিছুদিন ধরেই কেড়ে নিয়েছে নিকায়াঙ্কা জুটি। এরপর রাজস্থান থেকে সোজা দিল্লির রিসেপশন। সেখানেও এই হাইপ্রোফাইল বিয়ে ঘিরে ছিল আড়ম্বর।

রাজস্থানের উমেদ ভবন প্য়ালেসে রাজকীয় বিয়ের আয়োজনে লাইমলাইট বেশ কিছুদিন ধরেই কেড়ে নিয়েছে নিকায়াঙ্কা জুটি। এরপর রাজস্থান থেকে সোজা দিল্লির রিসেপশন। সেখানেও এই হাইপ্রোফাইল বিয়ে ঘিরে ছিল আড়ম্বর। রিসেপশনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, প্রিয়াঙ্কার দেশ ভারত যখন বলিউড ডিভার বিয়ে নিয়ে উচ্ছ্বসিত, তখন নিকের মার্কিন মুলুকে প্রিয়াঙ্কাকে ঘিরে উঠল সমালোচনার ঝড়।

জাতিবিদ্বেষের শিকার প্রিয়ঙ্কা! নিক-ঘরনীকে নিয়ে নয়া বিতর্কে গর্জে উঠল বলিউড

এক মার্কিন পত্রিকা প্রকাশিত আর্টিক্যাল-এ প্রিয়াঙ্কাকে 'প্রতারক' ও 'ছকবাজ' হিসাবে ঘৃণ্য বিশেষণের তকমা দেওয়া হয়েছে। যা নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছে এদেশ। আর্টিক্যাল-এ প্রিয়াঙ্কাকে 'স্ক্যাম আর্টিস্ট' বলে দাবি করা হয়েছে, নিক ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে অস্বস্তিবোধ করছেন কীনা ,তার কোনওরকম খোঁজ না নিয়েই নিককে ঘোড়ায় চড়ানো হয়। আর্টিক্যাল-এ ইঙ্গিত করা হয়েছে, প্রিয়াঙ্কা ভুলিয়ে প্রতারণা করে নিককে বিয়ে করেছেন। এদিকে, 'দ্যা কাট' নামের ওই পত্রিকার এমন দাবিকে জাতিবিদ্বেষের নামান্তর বলে মনে করছেন অনেকেই। পত্রিকার প্রতিবেদন ঘিরে গর্জে উঠেছেন বলিউডের একাধিক নায়িকা।

সোনম থেকে স্বরা ভাস্কর, একাধিক বলিউড অভিনেত্রী প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কাকে এভাবে আক্রমণের বিরুদ্ধে। সোনমের দাবি, অর্টিক্যালের লেখিকাকে এবার বহু প্রশ্নের মুখে পড়তে হবে। অন্যদিকে অভিনেত্রী স্বরা ভাস্কর কার্যত মশকরার ছলে চরম তোপ দেগেছেন আর্টিক্যালের লেখিকার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+