(ছবি) সুলতান ছবিতে অনুষ্কা শর্মার জায়গা নিতে মরিয়া 'মিথ্যুক' ঊর্বষী রাউতেলা!
সম্প্রতি বলিউডের সবচেয়ে আলোচিত আসন্ন ছবির নাম সুলতান। আর এই ছবিতে সুপারস্টার সলমন খানের বিপরীতে অভিনয় করার সুযোগ ছাড়তে যে কেউই রাজি হবে না তা বলাই বাহুল্য। অনেকে তো আবার এই সুযোগ হাতাতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন। [সুলতান ছবিতে সলমন খানের ফার্স্ট লুকে অন্য স্বাদ!]
শোনা যাচ্ছে বলিউডের উঠতি অভিনেত্রী ঊর্বষী রাউতেলা এই দ্বিতীয় ধরনের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম। এই ছবিতে অভিনয়ের সুযোগ পেতে সব পন্থা ব্যবহার করতে শুরু করে দিয়েছেন তিনি। স্পটবোয়ে ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী সুলতান ছবির পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে বেশ ঘণিষ্ঠ হতে শুরু করেছেন ঊর্বষী। [(ছবি) ২০১৬-তে এই সিনেমাগুলি দেখতে প্রেক্ষাগৃহে যেতেই হবে]
এই প্রথমবার নয় এর আগেও বহুবার নিজের নামেই গুজব রটিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করেছেন উর্বষী।

আজগুবী কথা
মুকেশ আম্বানীর বড় ছেলেকে ডেট করছেন এই দাবি করে প্রথম লাইমলাইটে এসেছিলেন ঊর্বষী। যদিও তার কোনও সত্যতাই মেলেনি।

দঙ্গল-এ মঙ্গল
দঙ্গল ছবি নিয়েও গল্প ফেঁদেছিলেন এই অভিনেত্রী। আমির খান অভিনীত দঙ্গল মিডিয়ায় হট টপিক হয়ে উঠেছিল। সেই সুযোগকে কাজে লাগাতে ঊর্বষী রটিয়ে দিয়েছিলেন যে এই ছবিতে আমিরের বিপরীতে তিনি অভিনয় করছেন। সে যে ডাহা মিথ্যা কথা তা প্রমান হয়ে গিয়েছে।

রাম-লক্ষ্মণ
এরপর রোহিত শেঠির রাম-লক্ষ্মণ ছবির রিমেক নিয়ে চর্চা শুরু হতেই তাতেও নেমে পড়েন টিনশেল টাউনের এই বম্বশেল। তিনি গল্প রটাতে শুরু করে দেন যে ছবির নির্মাতেদের সঙ্গে নাকি স্ক্রিপ্ট নিয়ে তার আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেকথাও মিথ্যা ছিল।

সুলতানে নজর
এবার ঊর্বষীর নজর সুলতান ছবির উপর। এই ছবিতে ইতিমধ্যেই অনুষ্কা শর্মার নাম উঠে এসেছে। কিন্তু ঊর্বষী নাকি হঠাৎই ছবির পরিচালকের সঙ্গে অযথাই অতিরিক্ত ঘণিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছেন যাতে এই ছবিতে অভিনয়ের সুযোগ হাতাতে পারেন।

নাছোড়বান্দা
এদিকে পরিচালকও এবিষয়ে সেভাবে কিছু জানতেন না। ঊর্বষী কাজের বিষয়ে কথা বলতে গেলে পরিচালক অভিনেত্রীকে এড়িয়ে যান কারণ ইতিমধ্যেই অনুষ্কাকে এই ছবির জন্য সাইন করা হয়ে গিয়েছে। কিন্তু তবুও নাছোড়বান্দা ঊর্বষী নাকি পরিচালকের পিছু ছাড়ছেন না।

কী হয়, কী হয়, কি জানি কী হয়....
এখন এটাই দেখার এর পর কোন রটনা দিয়ে অনুষ্কাকে সরিয়ে কাজ আদায়ের চেষ্টা চালাবেন এই অভিনেত্রী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications