(ছবি) দেখে নিন মডেলিং জীবনে কেমন দেখতে ছিলেন ক্যাটরিনা, দীপিকা, অনুষ্কা

এই মুহূর্তে তিনজনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম। একের পর এক হিট সিনেমায় তাঁরা অভিনয় করেছেন বা করে চলেছেন। এহেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা, তিনজনেই নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের জগতে পা রেখে।

দীপিকা পাড়ুকোনতো অনেক বয়সে মডেলিংয়ে নামেন। যখন দীপিকা দশম শ্রেণিতে পড়ছিলেন তখন, ব্যাডমিন্টনকে ছেড়ে মডেলিংকেই নিজের কেরিয়ার হিসাবে বেছে নেন। বলিউডে পা রাখার আগে তিনি কিংফিশার ক্যালেন্ডারের বিখ্যাত মডেল ছিলেন। অনুষ্কা শর্মা পড়াশোনা শেষে ব্যাঙ্গালোর থেকে মুম্বইয়ে পাড়ি দেন মডেলিং করবেন বলে। আর হংকংয়ে জন্মানো ক্যাটরিনা কাইফ মাত্র ১৪ বছর বয়সে একটি ফ্যাশন শো'য়ে অংশ নেন।

নিচের স্লাইডে দেখে নিন এই তিন বলিউড সুন্দরীর মডেলিং জমানার কিছু এক্সক্লুসিভ ছবি।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

মাত্র ১৪ বছর বয়সে হাওয়াইয়ে একটি বিউটি কনটেস্টে অংশ নিয়ে পুরস্কার জিতে নেন ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

লন্ডনের একটি ফ্য়াশন শো'য়ে ছবি নির্মাতা কায়জাদ গুস্তাদ ক্যাটরিনাকে দেখে 'বুম' সিনেমায় তাঁকে অভিনেত্রী হিসাবে বেছে নেন। ২০০৩ সালে বলিউডে পা রাখেন ক্য়াটরিনা কাইফ। তবে 'বুম' সিনেমাটি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনাকে ছবিতে নিতে ভরসা পাচ্ছিলেন না কোনও পরিচালক। পরে ২০০৫ সালে সলমনের সঙ্গে জুটি বেঁধে তিনি 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া'-ছবিতে অভিনয় করেন। এরপর আর ফিরে তাঁকাতে হয়নি ক্যাট সুন্দরীকে।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনার ছোট্ট বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ হয়। মায়ের কাছেই বড় বয়ে উঠেছেন তিনি। ক্য়াটরিনারা মোট সাত বোন ও এক ভাই। ক্যাটরিনার মা সমাজকর্মী হওয়ায় বিশ্বের বহু দেশে ঘুরে ঘুরে থাকতে হয় ক্য়াটরিনাদের। ফলে বাড়িতেই প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশোনা শিখতে হয়েছে ক্য়াটরিনা ও তাঁর ভাইবোনদের।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

বলিউডে এসে ক্যাটরিনা প্রথমেই সম্পর্কে জড়িয়ে পড়েন সলমন খানের সঙ্গে। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে প্রেমপর্বে ব্যস্ত ক্যাটরিনা। শোনা যাচ্ছে, আগামী বছর বিয়ে করতে চলেছেন দুজনে।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

অভিনয় জগতে পা রাখার আগে জনপ্রিয় মডেল ছিলেন দীপিকা পাড়ুকোন। কিংফিশারের ক্যালেন্ডার গার্ল হিসাবে প্রথম থেকেই খ্য়াতি ছিল দীপিকার।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

২০০৬ সালে মুক্তি পাওয়া কন্নর সিনেমা 'ঐশ্বর্য'-তে নাম ভূমিকায় অভিনয় করেন দীপিকা।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

হিমেশ রেশমিয়ার একটি মিউজিক ভিডিওতে দীপিকাকে দেখে 'ওম শান্তি ওম' সিনেমায় তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক ফারহা খান।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

দীপিকার জন্ম হয় কোপেনহেগেনে এবং তিনি বড় হন বেঙ্গালুরুতে। ছোট বয়সে ব্য়াটমিন্টন খেলোয়াড় হিসাবে তিনি জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

রণবীর সিংয়ের বিপরীতে 'গোলিও কি রাসলীলা রাম-লীলা' সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন দীপিকা।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

ক্যাটরিনার আগে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে ডেটিংয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

ব্যাঙ্গালোরে বেড়ে ওঠা অনুষ্কা পড়াশোনা শেষে মুম্বইয়ে পাড়ি দেন। সেখানে একটি শো'য়ে আদিত্য চোপড়ার চোখে পড়ে যান তিনি। এরপর যশরাজ ফিল্মসের সঙ্গে অনুষ্কার তিনটি সিনেমার চুক্তি হয়।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

'ল্যাকমে ফ্যাশন উইক' দিয়ে নিজের মডেলিং জীবন শুরু করেন অনুষ্কা।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

'রব নে বনা দি জোড়ি' সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন অনুষ্কা শর্মা।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

প্রথম সিনেমার পরও অভিনেত্রী হিসাবে নম্বর পাচ্ছিলেন না অনুষ্কা শর্মা। 'ব্যান্ড বাজা বারাত' সিনেমায় অভিনয় তাঁকে প্রভূত খ্য়াতি এনে দেয়।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মার সঙ্গে ক্রিকেটার বিরাট কোহলির প্রেম এখন সারা ভারতের সবাই জানে।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

ভারতীয় সিনেমার ইতিহাসে বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল ছবি 'পিকে'-তে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+