উদিত নারায়ণকে হত্যার হুমকি, গুরু রনধাওয়ার ওপর হমলা! বলি-গায়কদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য
সেলেবদের ঘিরে ধরে ফ্যানেদের উচ্ছ্বাসের ছবি বহুবার দেখা গিয়েছে। তবে এবার ভ্যানকুভারে এক কনসার্টের মাঝে বলিউড পপ তারকা গুরু রন্ধাওয়ার ওপর হামলার ঘটনায় এক দর্শকের নাম জড়ানোর খবর উঠে আসছে।
সেলেবদের ঘিরে ধরে ফ্যানেদের উচ্ছ্বাসের ছবি বহুবার দেখা গিয়েছে। তবে এবার ভ্যানকুভারে এক কনসার্টের মাঝে বলিউড পপ তারকা গুরু রন্ধাওয়ার ওপর হামলার ঘটনায় এক দর্শকের নাম জড়ানোর খবর উঠে আসছে। এদিকে, মুম্বইতে সঙ্গীত শিল্পী উদিত নারায়ণকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ক্রমেই প্রাণ নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। বলিউডের দুই গায়ককে ঘিরে কোন খবর উঠে আসছে দেখে নেওয়া যাক।

পুলিশের দ্বারস্থ উদিত নারায়ণ
উদিত নারায়ণকে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বারবার খুনের হুমকি দিচ্ছেন। এমনটাই অভিযোগ বলিউড তারকার। আর সেই কারণেই তিনি মুম্বইয়ের আম্বোলি পুলিশ স্টেশনের দ্বারস্থ হন।

চুরি যাওয়া ফোন থেকে হুমকি !
পুলিশ প্রাথমিক তদন্ত করে দেখেছে কোনও এক চুরি যাওয়া ফোন থেকে বারবার আসছে হুমকির কল। পুলিশ আড়ালের ব্যক্তিটিকে চিনেও ফেলেছে বলে দাবি সূত্রের। জানা যাচ্ছে উদিতের বাড়ির ওয়াচম্যানের ফোন চুরি করে , সেই কল লিস্ট থেকে এই ব্যক্তি প্রাণনাশের হুমকি দিচ্ছেন এই সুপারস্টার গায়ককে।

গুরু রন্ধাওয়াকে মারধর
সূত্রের খবর, ভ্যানকুভারে চলছিল গুরু রন্ধাওয়ার কনসার্ট। আর সেখানেই দর্শক আসন থেকে একজন 'দাদাগিরি'শুরু করে বলে অভিযোগ। এরপরই সে চড়াও হয় গায়কের ওপর। যদিও গুরু বা তাঁর টিমের কেউ এই বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানায়নি।












Click it and Unblock the Notifications