প্রথম দেখায় অক্ষয় কুমারকে 'গে' ভেবেছিলেন শাশুড়ি ডিম্পল!
সম্প্রতি কফি উইথ করন অনুষ্ঠানে সুপারস্টাপ স্বামী অক্ষয় কুমারের সঙ্গে হাজির হয়েছিলেন টুইঙ্কল খান্না। এই অনুষ্ঠানেই টুইঙ্কল নির্দ্বিধায় জানিয়েছেন রথম দেখায় মা ডিম্পল কীভাবে অক্ষয়কে গে ভেবেছি
মিসেস ফানিবোনস টুইঙ্কল খান্না নিজের হিউমার তথা রসবোধের জন্য বেশ জনপ্রিয়। সম্প্রতি কফি উইথ করন অনুষ্ঠানে সুপারস্টাপ স্বামী অক্ষয় কুমারের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। অনুষ্ঠানের পুরো ফোকাসটাই নিজের দিকে ধরে রেখেছিলেন টুইঙ্কল।
এই অনুষ্ঠানেই টুইঙ্কল নির্দ্বিধায় জানিয়েছেন প্রথম দেখায় মা ডিম্পল কীভাবে অক্ষয়কে গে ভেবেছিলেন।

টুইঙ্কল করন জোহরের চ্যাট শো-এ কথা বলতে বলতে বলেন, "অক্ষয় আমাকে বিয়ে করবে বলে মায়ের সঙ্গে দেখা করতে আসে। আমি আর মা একটা সোফায় বসেছিলাম। ও আমাদের উল্টোদিকে বসেছিল। ওর পাশেই ছিল মায়ের এক বন্ধু। অক্ষয় ওনার পিঠে আকুপাঞ্চার করছিল।
মা আমার কানে কানে বলল, 'অক্ষয় চলে গেলে আমি তোমায় কিছু বলতে চাই'। আমি অর্ধৈর্য হয়ে বললাম না এখনই বল। মা বলল, 'তোমার বন্ধু সন্দীপ যে সংবাদপত্রে লেখালেখি করে বলছিল, অক্ষয় গে'। তারপর আমায় বলল 'তোমরা আগে ১ বছর লিভ টুগেদার কর, তারপর বিয়ে করো।' তাই আমরা ১ বছর লিভ ইন সম্পর্কে ছিলাম।"
এই অনুষ্ঠানেই টুইঙ্কল আর যা যা বললেন

'আমি রানি মুখোপাধ্যায়ের কেরিয়ার বানিয়েছি'
আসলে করন জোহরের ঘণিষ্ঠ বন্ধু হওয়ার সূত্রে কুছ কুছ হোতা হ্যায় ছবিতে টিনার চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে টুইঙ্কলই পেয়েছিলেন। টুইঙ্কলের চরিত্রটা পছন্দ হয়নি তাই তিনি রাজি হননি। এরপরই রানিকে প্রস্তাব দেওয়া হয়। রাতারাতি রানি স্টার হয়ে যান। আর তাই মজার ছলে টুইঙ্কলের এই মন্তব্য।

লেভি'স বিতর্ক নিয়ে টুইঙ্কলের মন্তব্য
টুইঙ্কল বলেন তিনি এটা করতে চাননি, কিন্তু অক্ষয়ই তাকে জোর করে বলেন, "আরে এটা তো শুধু উপরের বোতাম।" পরের দিনই অক্ষয়ের পদ্মশ্রী পাওয়ার কথা। আর মা আমাকে ফোন করে বলে, প্রকাশ্যে অক্ষয়ের প্যান্টের বোতাম খোলার জন্য পুলিশ আমাকে খুঁজছে। আর এই প্রসঙ্গেই টুইঙ্কলের চাঁচাছোলা উত্তর লোকে দেওয়ালে প্রস্রাব করে তাদের কিছু না বলে ৫০০ টাকা জরিমানা দিয়ে আমাকে জামিন পেতে হয়েছে।












Click it and Unblock the Notifications