বিয়ের প্রতিশ্রুতিতে টেলি অভিনেত্রীকে ধর্ষণ, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
মুম্বইয়ের এক নামী মডেল তথা টেলি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ২৫ বছরের যুবকের বিরুদ্ধে। অভিনেত্রীর অভিযোগ , বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে।
মুম্বইয়ের এক নামী মডেল তথা টেলি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ২৫ বছরের যুবকের বিরুদ্ধে। অভিনেত্রীর অভিযোগ , বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটে রাজস্থানের আলওয়ারের নিমরানা এলাকার।

এদিকে, আলওয়ার পুলিশ জানিয়েছে যে তাঁদের কাছে কোনও এফআইআর এই সম্পর্কে দায়ের হয়নি। এরপর গতকাল এই নিয়ে একটি এফআইআর দায়ের হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই অভিনেত্রী উত্তরপ্রদেশের বাসিন্দা । অভিযুক্ত যুবক তাঁর কলেজের সহপাঠি ছিল বলে জানিয়েছে পুলিশ। এরপর সোশ্যাল মিডিয়া সাইটে বহুবছর পর যোগাযোগ হয় তাঁদের। আর তারপর থেকে প্রেম এগোতে থাকে।
এদিকে অভিনেত্রীর দাবি, ওঅ যুবক তাঁকে প্রেমের প্রস্তাব দেন। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে নিজের বাবা মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। এরপর, অভিনেত্রীকে নিয়ে সে চলে যায় আলোয়ার। সেখানের একটি হোটেলে অভিনেত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে, তদন্তে নেমে পুলিশ জানিয়েছে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে তলব করা হবে বলে জানায় পুলিশ।












Click it and Unblock the Notifications