বোল্ড সিনের ছড়াছড়ি, অনির্দিষ্টকালের জন্য মুক্তির দিন স্থগিত ‘খতরা ডেঞ্জারাস’-এর, কী বললেন পরিচালক
নারী কেন্দ্রিক গল্প সকলেরই ভালো লাগে। সেটা ধারাবাহিক ও সিনেমা যাই হোক। রামগোপাল বর্মার নতুন সিনেমা 'খতরা ডেঞ্জারাস’ ছবিটি কিন্তু নারী কেন্দ্রিক। অভিনয় করেছেন অভিনেত্রী অপ্সরা রানি ও নয়না গঙ্গোপাধ্যায়। এপ্রিল মাসের ৮ তারিখ সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু তা মুক্তির দিন পিছিয়ে গেল।

সিনেমার গল্পটি কিন্তু সমকামিতায় ভরা। আর এটা নিয়ে বেশ আপত্তি প্রকাশ সিনেমা হল মালিকরা। তাঁরা অনুগামীদের এই ধরনের সিনেমা দেখাতে নারাজ। তাই একপ্রকার অনির্দিষ্ট কালের জন্য আসন্ন সিনেমাটি রিলিজ পিছিয়ে দিতে বাধ্য পরিচালক। আর এনিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এনিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন পরিচালক।
পরিচালক রামগোপাল লেখেন, 'দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, গল্পটি সমকামিতা নিয়ে। তাই অনেক থিয়েটারের অসহযোগিতায় 'খতরা ডেঞ্জারাস’র রিলিজ অনির্দিষ্ট কালের স্থগিত করা হয়েছে। আমরা অবশ্যই এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। সব উপায়ে এগিয়ে যাব ও পরবর্তী তারিখ অবশ্যই মুক্তির দিন জানাব।
তিনি আরও জানান, নতুন সিনেমাটি মুক্তি নিয়ে আইনক্স, পিভিআরের সিনেমা হলের মালিকেরা নাকি ছবি-মুক্তি নিয়ে বেঁকে বসেছেন। এই রকম খোলামেলা সমকামিতাকে সাপোর্ট করছেন না তাঁরা। ছবি-মুক্তির আগেই পরিচালক দাবি করেছিলেন, 'খতরা: ডেঞ্জারাস’ ছবিতে বেশ ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য রয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এই ছবি। সেন্সর বোর্ডের অনুমতিতে 'এ’ সার্টিফিকেট পেয়েছে। সেকশন ৩৭৭ মান্যতা পেয়েছে এই নতুন সিনেমা। এটাই ভারতের প্রথম লেসবিয়ান ছবি, যেটি 'এ’ সার্টিফিকেট পেয়েছে।'
অপরদিকে, এবার বাংলায় আছে 'কলকাতা হারি’। আসন্ন সিনেমার প্রযোজক সোহম চক্রবর্তী। সিনেমাতে অভিনয় করবেন তিনি। ছবিটি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বাদ যাচ্ছে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও নামও। ছবির অন্যতম আকর্ষণ হিসেবে থাকবেন তিনি বলে জানা গেছে।
অনুগামীদের প্রশ্ন কবে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি? জানা গেছে সিনেমাটি মুক্তি পাবে গরমের ছুটিতে। প্রকাশ্যে এসছে হ্যারির ট্রেলারও। একটি স্কুলবাসের চালক হ্যারি। সেই চরিত্রেই দেখা মিলবে অভিনেতার। স্কুল পড়ুয়ারা হ্যারির গল্প শুনতেই ভালবাসে। সকলে ভালবাসে তার বাসে যেতে। সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মানে বুম্বাদা।
অনেকদিন ধরেই সিনেমার সঙ্গে যুক্ত অভিনেতা সোহম। এবার প্রযোজকের আসনে বসবেন তিনি। এটাই তার প্রথম ছবি। প্রায় ছোট থেকে বড় হতে দেখেছেন বুম্বাদা। শিশুদের কথা মাথায় রেখে অ্যানিমেশন বেশ কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে। মে মাসের ছয় তারিখ সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'কলকাতার হ্যারি’। কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications