এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা

যশরাজ প্রোডাকশন হাউজের পরের ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। অভিনেতাকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা জানাতে দেখা গেছে শ্রুতি দাস, গীতশ্রী রয়, জন ভট্টাচার্য -সহ অন্যদের।

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন রোহন ভট্টাচার্য। তার সুদক্ষ অভিনয়ের জেরেই সকল অনুগামীরাই তাকে একটু বেশিই পছন্দ করেন। শুধু তাই নয়, তার সুন্দর হাসি থেকে লুকের জন্য হাজার নারীর মনে উদ্বেগ জাগিয়ে তোলেন অভিনেতা। নিশ্চয়ই চিনতে পারছেন, আমি কার কথা বলছি। হ্যাঁ ঠিকই ধরেছেন ভজ গোবিন্দ ধারাবাহিক, অপরাজিতা অপু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রোহন ভট্টাচার্যকে।

এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা


ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। বাংলা ওয়েব সিরিজ 'হোস্টেল ডেজ’-এ অভিনয় করতে দেখা গিয়েছে। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটি। বেশ জনপ্রিয় ওয়েব সিরিজটি এটি। সোশ্যাল মিডিয়ায় বলিউডে পাড়ি দেওয়ার ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যশরাজ প্রোডাকশন হাউজের পরের ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। অভিনেতাকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা জানাতে দেখা গেছে শ্রুতি দাস, গীতশ্রী রয়, জন ভট্টাচার্য -সহ অন্যদের।

বাংলা সিনেমাতেও কাজ করেছেন অভিনেতা। বাংলার ফুটবলার দীপেন্দু বিশ্বাসের নাম ভূমিকায় বড় পর্দায় দেখা মিলবে অভিনেতার। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রী প্রীতম। অভিনেতার সুন্দর অভিনয়ের জন্যই অনুগামীরা তাঁকে একটু বেশিই পছন্দ করেন।

অপরদিকে, জি বাংলায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। নাম 'ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকটি দুই বোনের গল্প নিয়েই শুরু হবে। ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসেছে ধারাবাহিকের প্রোমো। এখানে অভিনয় করতে দেখা যাবে মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস ও শ্বেতা মিশ্র। সিরিয়াল দেখার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা।

৩০ জানুয়ারি থেকে শুরু হবে এই ধারাবাহিকটি। এই নতুন ধারাবাহিকে খবরে খুশি হয়েছেন বাংলা ধারাবাহিকের ভক্তরা। সিনেমা থেকে ওয়েব সিরিজ এবং ধারাবাহিকে বেশ জনপ্রিয় অভিনেতা হলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের ধূলোকণা ধারাবাহিকে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল অভিনেতাকে। তিনি কিন্তু বাবা ও বেবি ছবিতেও বিশেষ নজর কেড়েছেন তিনি।

যে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে দুই বোন ও এক প্রফেসরকে নিয়ে এগোবে এই ধারাবাহিকটি। এই সিরিয়ালে প্রফেসরের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মৈনাক। দুই বোন ভালোবাসা একজনকে। তবে ছোট বোনের যা পছন্দ তা কেড়ে নিতে প্রায় সব সময় পছন্দ করেন তার দিদি। মেঘার জন্মদিনের পার্টিতে তার প্রফেসরকে দেখে প্রেমে পড়ে যান মেঘার দিদি। সেখানে মেঘার দিদি হঠাৎই অসুস্থ হয়ে পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+