‘‌অপারেশন সুন্দরবন’‌–ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমায় পা রাখছেন অভিনেত্রী দর্শনা বণিক

এবার বাংলাদেশের ছবিতে দেখা যাবে কলকাতার মডেল তথা অভিনেত্রী দর্শনা বণিককে। ইদের সময় মুক্তি পাচ্ছে বাংলাদেশি ছবি '‌অপারেশন সুন্দরবন’‌। এই ছবিটি দর্শনার প্রথম বাংলাদেশি ছবি। তাঁর বিপরীতে রয়েছেন বাংলাদেশি তারকা জিয়াউল রোশান। ছবির টিজার প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

বাংলাদেশের সিনেমায় পা রাখছেন অভিনেত্রী দর্শনা বণিক

অ্যাকশন থ্রিলার ছবিতে অদিতি নামের মেডিক্যাল অফিসারের চরিত্রে অভিনয় করছেন দর্শনা। তিনি জানিয়েছেন, বাংলাদেশি ছবিতে তিনি অভিনয় করতে পেরে দারুণ খুশি। সুন্দরবনের মতো জায়গায় প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে পেরে তাঁর ভালো লেগেছে। অদিতির চরিত্রের মধ্যে অনেক শেড রয়েছে। কাহিনি যত এগবে, ততই চরিত্রের শেডগুলো দর্শকদের সামনে প্রকাশ পাবে। পাশাপাশি দর্শনা ও জিয়াউলের মধ্যে রোমান্টিক মুহূর্তও উপভোগ করবেন দর্শকরা।

'‌অপারেশন সুন্দরবন’‌ ছবিতে দেখানো হবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান কীভাবে সুন্দরবনকে জলদস্যুদের কবল থেকে রক্ষা করে। এই ছবির পরিচালক দীপঙ্কর দীপন। বাংলাদেশের পাশাপাশি ছবিটি কলকাতায় মুক্তির পরিকল্পনাও রয়েছে প্রযোজনা সংস্থা র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। তবে দর্শনার এটাই প্রথম কাজ হবে না বাংলাদেশে, তিনি আরও একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করবেন। এছাড়াও দর্শনার হাতে এই মুহূর্তে '‌মৃগয়া’‌, '‌প্রতিঘাত’‌–এর মতো বাংলা ছবিও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+