Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জাভেদ আখতারের জন্মদিন! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট পুত্র-কন্যার

আজ চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারের জন্মদিন

আজ চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারের জন্মদিন। তিনি ৭৭ বছরে পা রাখলেন। সোশ্যাল মিডিয়ায় বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা তথা গায়ক ফারহান খান ও পরিচালক জোয়া আখতার। সেই সঙ্গে শেয়ার করলেন একটি পুরানো ছবিও।

পুরানো ছবি পোস্ট

পুরানো ছবি পোস্ট

সোশ্যাল মিডিয়ায় সাদাকালো একটি পুরানো ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে কম বয়সের জাভদ আখতারকে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি সমুদ্রের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। তিনি বলেন ছবিতে বাবাকে খুব কৌতূহলী দেখাচ্ছে। সঙ্গে করলেন একটা সুন্দর নোটও।

ফারহান পোস্টে কী লিখলেন

ফারহান পোস্টে কী লিখলেন

বাবার জন্য পোস্ট করে ফারহান লেখেন,বাবাকে আমি সর্বদা এভাবেই চিনেছি। সবসময় চিন্তাশীল, অস্থির, কৌতূহলী ও অবশ্যই স্বাভাবিকের বাইরে গিয়ে অনুসন্ধান করা। আশা করি তুমি বুঝতে পারো। শুভ জন্মদিন।

জোয়া আখতার কী বললেন

জোয়া আখতার কী বললেন

অপরদিকে, জাভেদ আখতারের মেয়ে পরিচালক পরিচালক জোয়া আখতার বাবার একটি স্কেচ করা ফটো করেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বাবাকেও। বাবাকে 'সবসমের রাখাল' বলেও আখ্যা দিয়েছেন কন্যা জোয়া।

 ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন

ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন

ফারহানের বান্ধবী শিবানী দান্দেকর পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হার্ট ইমোজি দেন। অভিনেতা অর্জুন রামপালও মন্তব্য করে বলেন, শুভ জন্মদিন জাভেদ সাব। অনেক ভক্তরা জাভেদ আখতারকে শুভেচ্ছা করেছেন।

ক্যাটরিনা কাইফ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন

ক্যাটরিনা কাইফ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন

অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও হার্ট ইমোজি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনাট্যকার ও গীতিকার জাভদ আখতারেরকে। অভিনেত্রী দিয়া মির্জাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বিখ্যাত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাঁকে শুভেচ্ছা জানিয়ে শুভ জন্মদিন লিখেছেন। অভিনেতা অর্জুন মাথুর জাভেদকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। গায়ক অঙ্কুর তেওয়ারি জাভেদজির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

ফারহান ও জোয়া হলেন জাভেদের প্রথম স্ত্রী হানি ইরানির সন্তান। হানি ও জাভেদ ১৯৭৮ সালে বিবাহ বিচ্ছেদ করেছেন। ১৯৮৪ সালে জাভেদ অভিনেত্রী শাবানা আজমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+