এবার সিলভার স্ক্রিনে মদন মিত্র, নাম ভূমিকায় অভিনয় করছেন কে? জোর গুঞ্জন টলিপাড়ায়
এবার সিলভার স্ক্রিনে মদন মিত্র, নাম ভূমিকায় অভিনয় করছেন কে? জোর গুঞ্জন টলিপাড়ায়
রাজনীতির বড় রঙিন চরিত্র তিনি। প্রতিদিনই আসর জমিয়ে রাখেন। অনেকেই বলেন নেভার আগে শেষবারের মত জ্বলে উঠেছেন। কিন্তু তিনি যে মদন মিত্র তা বুঝিয়ে দিয়েছেন বারবার। এবার পাণিহাটির বিধায়ককে নিয়ে ছবি তৈরি করছে টলিপাড়া। শোনা যাচ্ছে রাজনীতিকের বায়োপিক তৈরি করা হবে। তাতে অবশ্য নাম ভূমিকায় দেখা যেতে পারে টালিগঞ্জের বেশ নামী অভনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। শোনা যাচ্ছে নাকি পুজোর আগেই শুরু হয়ে যাবে শ্যুটিং।

রঙিন মদন মিত্র
রঙিন রাজনীতিক চরিত্র তিনি। বাংলায় এযাবত এত বর্ণময় রাজনীতিককে দেখা যায়নি। তিনি কখনও গান গান। কখনও বাইক চালান, কখনও গোড়া ছুটি রাস্তায় চলেন। ফেসবুকে নিত্য নতুন লাইভে চমকে দেন। মুহূর্তে সেগুলি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভোটের আগে মদন মিত্রের লাভলি গান যাকে বলে লহমায় ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল িমডিয়ায়। কয়েকদিন আগেই হলুদ ধুতি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন তিনি। প্রতিদিনই প্রায় কিছু না কিছু কর্মকাণ্ড করে থাকেন মদন মিত্র। বিতর্কিত মন্তব্যও করেন তিনি। মোটের উপর বাংলার মানুষের কাছে মদন মিত্রের এই বিচিত্র রূপের বেশ জনপ্রিয়তা রয়েছে।

বায়োপিক ফিল্ম
শোনা যাচ্ছে রাজনীিতর এই বর্ণময় চরিত্রকে নিয়ে ফিল্ম তৈরি করা হবে। টলিপাড়ায় নাকি তার তোরজোরও শুরু হয়ে গিয়েছে। ছবি তৈরি করছেন রাজা চন্দ। যিনি একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। চ্যালেঞ্জ -২,কিডন্যাপ, রংবাজের মতো একাধিক ছবি তৈরি করেছেন রাজা চন্দ্র। ইতিমধ্যেই নাকি ছবি ৈতরির তোরজোর শুরু হয়ে গিয়েছে। তবে বায়োপিকে অভিনয় করবেন না মদন মিত্র। তাঁর চরিত্রে অভিনয় করবেন কাহানির বব বিশ্বাস অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়। পুজোর আগেই নাকি ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে। রাজনীতিকের রসবোধের বিষয়টি বেশি করে গুরুত্ব পাবে ছবিতে।

রাজনৈতিক উত্থান-পতন
মদন মিত্রের রসবোধ যেমন প্রশংসার যোগ্য তেমন রাজনীতিক হিসেবে তাঁর জীবনে কম উত্থান পতন নেই। একচেটিয়া ড্রেড ইউনিয়ন নেতা মদন মিত্র দীর্ঘদিন পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। সেখান থেকে দলের অন্দরেই কোনঠাসা হয়ে পড়া। সারদাকাণ্ডে দীর্ঘদিন জেলে কাটিয়েছেন মদন মিত্র। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। জেল থেকে জািমনে ছাড়া পেয়ে ফের রাজনীতিতে ফিরে আসা। কামারহাটির টিকিটে জেতা। ফের বিধায়ক হওয়া। ঘটনাবহুল রাজনীতিকের জীবন। পুরোটাই বয়োপিকে জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে। আশুতোষ কলেজ থেকেই রাজনীতি শুরু করেছিলেন মদন মিত্র।

মদন মিত্র নিজে কী বলছেন
বায়োপিক তৈরি হওয়ার খবরে বেশ উৎসাহী মদন মিত্র। তিনি নিজেই এই নিয়ে রসিকতা করে বলেছেন, অনেক নায়িকা থাকবে ছবিতে। সারদা-নারদা সবই থাকবে। এমনকী তিনি নিজেও ছবিতে অভিনয় করবেন বলে জানিয়েছেন। বায়োপিকে আর কী কী থাকবে তার অপেক্ষায় থাকবেন দর্শকরা। তাঁর মিউজিক ভিডিও যেমন ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ছবিও সেরকম জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করাই যায়। কারণ মদন মিত্রের মতো রঙিন একজন রাজনীতিকের জীবনী সিলভারস্ক্রিনে অনেকেই দেখতে চাইবেন।












Click it and Unblock the Notifications