অমিতাভ বনাম আমির! 'ঠগস অফ হিন্দোস্তান'-এর ভিডিও জুড়ে টান টান অ্যাকশন
এবছরের দিওয়ালিতে ভক্তদের জন্য রয়েছে আমিরের 'আমিরি' উপহার! ৮ নভেম্বর মুক্তি পেতে চলেছে আমিতাভ বচ্চন , আমির খান, ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি 'ঠগস অফ হিন্দোস্তান'।
এবছরের দিওয়ালিতে ভক্তদের জন্য রয়েছে আমিরের 'আমিরি' উপহার! ৮ নভেম্বর মুক্তি পেতে চলেছে আমিতাভ বচ্চন , আমির খান, ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি 'ঠগস অফ হিন্দোস্তান'।

এদেশে বাণিজ্য় করতে এসে ব্রিটিশরা যেভাবে ক্ষমতা কায়েম করেছিল , তার বিরুদ্ধে ক্রমেই বিদ্রোহে সোচ্চার হয় ভারতীয়রা। সেই সময় শুধু বিদ্রোহ নয়, রীতিমত হাতিয়ার তুলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে ভারতের একদল ঠগ। যে ঠগদের নেতা ছিলেন 'আজাদ'। এই আজাদের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে, আজাদকে ছেঁটে ফেলতে ব্রিটিশরা তুলে আনে আরও এক 'ঠগ'কে, যাঁরা নাম 'ফিরঙ্গি'। ফিরঙ্গির চরিত্রে রয়েছেন আমির। শুরু হয় ফিরঙ্গি আমির যুদ্ধ।
ফতিমা সানা শেখ, ক্যাটরিনা কাইফের রূপের ছটায় যেমন একদিকে মাত এই ভিডিও, তেমনই অমিতাভ বনাম আমিরের অ্যাকশনে ঠাসা এই ট্রেলারের ভিডিও ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।

Click it and Unblock the Notifications