'ঠগস অফ হিন্দোস্তান' বক্স অফিসে কি রেকর্ডের পথে ! পরিসংখ্যান কী বলছে
আমির, অমিতাভের বলিউড ধামাকা 'ঠগস অফ হিন্দোস্তান' যে সেভাবে দর্শক মন কাড়তে পারেনি, তা গতকালের হল ফিরতি দর্শকরাই জানান দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আমির, অমিতাভের বলিউড ধামাকা 'ঠগস অফ হিন্দোস্তান' যে সেভাবে দর্শক মন কাড়তে পারেনি, তা গতকালের হল ফিরতি দর্শকরাই জানান দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু 'বক্স অফিস ইন্ডিয়া ডট কম' এর রিপোর্ট বলছে, প্রথম দিনেই ছবি প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করবে বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, এর আগে সলমনের 'প্রেম রতন ধন পায়ো' ৪০.৭৩ কোটি টাকা প্রথম দিনে ব্যবসা করে। সেই রোকর্ড ভাঙে বহুবলী, প্রথম দিনেই 'বাহুবলী' ব্যবসা করেছে ৪০.৭৩ কোটি টাকা। প্রথমিক রিপোর্টে দেখা গিয়েছে, ফিল্ম ২৭. ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর এর কারণ, হিসাবে উঠে আসছে দুটি দিক। একটি হল টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে রেখেছে যশরাজ প্রোডাকশন। আর দ্বিতীয়ত , টিকিটের অগ্রিম বুকিং এর চাহিদা ছিল তুঙ্গে।
যদিও ক্রিটিক রিভিউতে কার্যত মুখ থুবড়ে পড়েছে 'ঠগস' রা। মনে করা হয়েছিল, প্রথম দিনেই এই ছবি রোজগার করবে ৫০ কোটি টাকা। তবে, তার পরে ছবির ব্যবসা কোনদিকে যায় সেদিকে নজর বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications