বিভিন্ন ধরনের যোগাসনের মাধ্যমে সেলেবদের আন্তর্জাতিক যোগ দিবস পালন

বিভিন্ন ধরনের যোগাসনের মাধ্যমে সেলেবদের আন্তর্জাতিক যোগ দিবস পালন

রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বলিউড সেলবরা মেতেছেন যোগাসনে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু তাঁদের যোগাসনের ভিডিও, ছবি। এগুলির মাধ্যমে তাঁরা যোগাসনের গুরুত্ব সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও এ বছর ভার্চুয়াল যোগ দিবস পালআএর নির্দেশ দিয়েছিল সরকার।

কঠিন সময়ে যোগই সঙ্গ দিয়েছে মালাইকার

অভিনেত্রী মালাইকা অরোরার প্রিয় বন্ধু হল যোগাসন। ইনস্টাগ্রামে মালাইকা তাঁর ভিডিও শেয়ার করে লেখেন, ‘যাঁরা আমায় চেনেন, তাঁরা জানেন যে প্রতিদিনই আমার কাছে আন্তর্জাতিক যোগ দিবস। হয়ত অনেকেই এটা জানেন না যে আমার জীবনে, ব্যক্তিগত ও পেশাগতদিকে, অনেক কঠিন সময়ে যোগা আমায় দারুণভাবে সহায়তা করেছে। আমি শুধু যোগাসনের কথাই বলছি না, যোগার মাধ্যমে আমি জীবনের ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। আমি জীবনের কাছে সত্যিই কৃতজ্ঞ। যোগাসন অনেক কিছু শিখিয়েছে আমায়।' মালাইকা আরও বলেন, ‘এই আন্তর্জাতিক যোগাসনকে শুধু যোগ হিসাবে গ্রহণ না করে জীবনের অঙ্গ হিসাবে রাখা উচিত। আপনি ও আপনার প্রিয়জন সব ধরনের বাধা অতিক্রম করতে পারবেন।'

শিল্পা শেঠীর যোগ দিবস

বলিউডের সব সেলেবদের মধ্যে সবচেয়ে তন্বী চেহারার অধিকারী একজনই তিনি হলেন শিল্পা শেঠী। তাঁর রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে যোগা। রবিবার তিনি যোগদিবসের পাশাপাশি পিতৃদিবসও উদযাপন করলেন স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে ভিহানকে নিয়ে। শিল্পা লেখেন, ‘আজকের দিনটা একটু বেশি বিশেষ দিন। আন্তর্জাতিক যোগ দিবস ও পিতৃদিবস একসঙ্গে। এটা সত্যিকারের আমি মনে করি যে পরিবার একসঙ্গে খায়, প্রার্থনা করে ও যোগাভ্যাস করে সেই পরিবার একসঙ্গে থাকে। তাই বাবা ও ছেলে ভিহান ও রাজ কিছু অতিরিক্ত সময় একসঙ্গে কাটাচ্ছে, সঙ্গে রয়েছে আমাদের পরিবারের সঙ্গে যোগ।' তিনি আরও বলেন, ‘বাবারা আমাদের সত্যিকারের নায়ক, ঠিক তোমার মতো রাজ কুন্দ্রা। ভিহানের পাশে সবসময় থাকার জন্য ও এখন সমিশার পাশে থাকার জন্য তোমায় ধন্যবাদ। তাঁরা তোমার মধ্যে একজন রোলমডেল খুঁজে পেয়েছে তার জন্য আমি গর্বিত।'

হরভজন সিংয়ের সঙ্গে যোগাসনে মাতলেন গীতা

এছাড়াও বলিউডের অন্যান্য সেলেব, যেমন রাকুল প্রিত, গীতা বসরা সহ আরোও অনেকে যোগদিবসের দিন ভিডিও শেয়ার করেছেন। গীতা বসরা তাঁর ক্রিকেটার স্বামী হরভজন সিংয়ের সঙ্গে যোগার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘হ্যাপি যোগদিবস। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস।'

মধুর ভাণ্ডারকারের যোগদিবস

পরিচালক মধুর ভাণ্ডারকারও নিজের ইনস্টা অ্যাকাউন্টে আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে লিখেছেন, ‘যোগা জীবনের আলো দেখায়, জীবনকে সমৃদ্ধ করে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+