হবু মা আলিয়ার সবথেকে বেশি কী খেতে ইচ্ছে করছে, জানেন
হবু মা আলিয়ার সবথেকে বেশি কী খেতে ইচ্ছে করছে, জানেন
তারকা দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর বর্তমানে তাদের 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য খবরের শিরোনামে রয়েছেন । আলিয়া ভাট তার গর্ভাবস্থা অবস্থায় কিছু আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন। সেটি শুনলে অবাক হবেন আপনি, জানেন সেটি কী।

আলিয়া ভাট ও রণবীর কাপুর ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন এবং ২০২২ সালের জুন মাসে গর্ভধারণের খবর প্রকাশ করেছেন তাঁরা। গর্ভাবস্থায়ও প কাজ করছেন এই অভিনেত্রী। এখন এই দম্পতির পাশাপাশি ভক্তরাও অপেক্ষা করছেন তাদের সন্তানের আগমনের জন্য। এই সময়ে অভিনেত্রীর সবথেকে বেশি পিৎজা খেতে ইচ্ছা করছে। অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি স্যাস্টাস শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, তিনি ভক্তদের বলছেন মুম্বাইয়ের পিৎজা কেনার ভালো জায়গা কোনগুলি সেটা তাঁকে বলতে।
বলা বাহুল্য, খুব শীঘ্রই বাবা মা হতে চলেছেন রণবীর ও আলিয়া। প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন তাঁরা। যা নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত। এসবের মাঝেই আলিয়ার বেবি শাওয়ারের প্রস্তুতি শুরু করেছেন নীতু কাপুর ও সোনি রাজদান।জানা গিয়েছে, আলিয়া ভাটের মা সোনি রাজদান এবং শাশুড়ি নীতু কাপুর বেশ খুশি। আর তাই তাঁরা দুজনেই আলিয়ার বেবি শাওয়ারের প্রস্তুতিও শুরু করেছেন, যেখানে শুধুমাত্র মেয়েরাই থাকবেন। বেবি শাওয়ার হবে মুম্বাইয়ে। তবে বিয়ের মতো বাড়িতে বেবি শাওয়ার অনুষ্ঠান হবে নাকি অন্য কোনোও জায়গায় হবে তা নিশ্চিত হওয়া যায়নি। চলতি মাসের শেষের দিকে আলিয়ার বেবি শাওয়ারের খবর সামনে আসছে।
আলিয়া ভাটের বেবি শাওয়ারে খুব কম মানুষই অংশ নেবেন। এতে শুধুমাত্র আলিয়ার ছোটবেলার বন্ধুবান্ধব এবং পরিবার থাকবে। অতিথিদের তালিকায় রয়েছেন আকাঙ্কা রঞ্জন সিং, শাহীন ভাট, কারিনা কাপুর, নভ্যা নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেঠি এবং ঘনিষ্ঠ বন্ধুরা। নতুন সদস্য আসার আগে কোনও রকম ত্রুটি রাখতে চান না। সাধের অনুষ্ঠান কেমন হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। তারকারা অনুষ্ঠান স্পেশাল হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর তা দেখতে কে না চায় বলুন।
আলিয়া ভাটকে রণবীর সিংয়ের বিপরীতে 'রকি অর রানি কি প্রেম কাহানি'-তে দেখা যাবে। একই সঙ্গে 'হার্ট অফ স্টোন' দিয়ে হলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। রণবীর কাপুরকে শ্রদ্ধা কাপুরের বিপরীতে দেখা যাবে লাভ রঞ্জনের ছবিতে এবং রশ্মিকা মান্দানার বিপরীতে 'পশু'তে। এছাড়া দুজনেরই 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিব' ছবিটি প্রেক্ষাগৃহে ভালো আয় করছে।












Click it and Unblock the Notifications