অন্ত্যেষ্টিক্রিয়ায় কাঁদার জন্যে টাকার অফার পেয়েছিলেন এই অভিনেতা!
বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে। যাকে সাধারণত হাসি-খুশি অভিনয়েই বেশি দেখা গেছে সিনেমায়। অন্তত চাঙ্কি পান্ডে বলতে তাঁর হাসি মুখটাই সবার মনে পড়বে। কিন্তু এই হাসি মুখের পিছনেও রয়েছে একরাশ যন্ত্রণা। সম্প্রতি এমন কিছু তথ্যই প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি একটি বহু প্রচলিত টেলিভিশন শো-তে অতিথি হিসেবে এসেছিলেন চাঙ্কি পান্ডে। আর সেখানেই কথায় কথায় বলেছিলেন তাঁর কেরিয়ারের জীবনের কথা। যখন চাঙ্কি পান্ডেকে চাঙ্কি পান্ডে হিসেবে কেউই চিনতেন না। অভিনেতা সেই শো-তে বলেছেন, যখন তিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন, তিনি অতিরিক্ত আয়ের জন্য ইভেন্টের উপর নির্ভর করতেন। সামান্য বেশি আয়ের জন্যে তিনি যে কোনও ইভেন্টে যোগ দিতেন।

আর সেরকমই ইভেন্টে যোগ দিতে গিয়ে একবার এক অন্ত্যেষ্টিক্রিয়ার কাজে ডাক পান। সেখানে তাঁকে বলা হয়েছিল, তিনি যত বেশি কাঁদবেন, ততো তাঁকে অর্থ প্রদান করা হবে। সেই পরিবারের উদ্যোক্তারা তাঁকে এমনই অফার দিয়েছিল!
টেলিভিশন শোতে কথা বলতে বলতে অভিনেতা বলেন, "আমি যখন একজন অভিনেতা হিসেবে শুরু করছিলাম, তখন আমাদের বাড়তি আয়ের একটাই উৎস ছিল আর সেটা হল ইভেন্টে যোগ দেওয়া। আমার একটা ব্যাগ রেডি থাকত, যে আমাকে ডাকবে আমি আমার ব্যাগটা নিয়ে দৌড় দিতাম-সেটা বিয়ে হোক, জন্মদিন হোক বা মুণ্ডন অনুষ্ঠান হোক। একদিন সকালে একজন সংগঠকের ফোন পেলাম"।
সেই ফোন কলের ব্যক্তিটি অভিনেতাকে জিজ্ঞেস করেন, 'আজ কী করছ?' চাঙ্কি পান্ডে তাঁকে বলেন, 'শুটিংয়ে যাচ্ছি'। এরপর ভয়ঙ্কর অফারটা দেন তিনি। অভিনেতার কথায়, ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি তাঁকে বলেন, "ভাই, রাস্তে মে এক ছোট সা ঘটনা হ্যায়, ১০ মিনিট কে লিয়ে, আনা, পয়সা আচ্ছা হ্যায়"। একই সাথে তিনি বলেন, "তুমি যদি আসো তাহলে সাদা কাপড় পরে এসো"। বেশি কিছু না ভেবে চাঙ্কি পান্ডে কথা মতোন সাদা পোশাক পরেই নির্দিষ্ট স্থানে উপস্থিত হন।
"আমি পৌঁছে দেখলাম বাইরে সাদা পোশাক পরা বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে ভিতরে গেলাম এবং লোকেরা আমার দিকে তাকাচ্ছিল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করছিল যে চাঙ্কি পান্ডে এসেছে এবং আমি ভাবছিলাম কি হচ্ছে। আমি মৃতদেহ দেখে বুঝলাম আমি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলাম। আমি নির্বোধ ছিলাম এবং ভেবেছিলাম যে আমি পৌঁছানোর আগেই সংগঠক মারা গেছেন"।
"এক কোনে সংগঠককে দেখে তাকে ডাকলাম। সে বলল, 'স্যার, চিন্তা করবেন না, আপনার (টাকার) প্যাকেট আমার কাছে আছে। কিন্তু পরিবার বলেছে আপনি কাঁদলে আরও টাকা দেবে'। এটি সত্যিই ঘটেছে আমার সাথে", টেলিভিশন শো তে এমনই স্মৃতি ভাগ করে নিয়েছেন চাঙ্কি পান্ডে।
১৯৮৭ সালের মাল্টি-স্টারার 'আগ হি আগ'-এই সিনেমায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন চাঙ্কি পান্ডে। তবে তার আগে তাঁর এই জীবন সংঘর্ষ ছিল সত্যিই মনে রাখার মতো।












Click it and Unblock the Notifications